Thursday, April 2, 2026

কুম্ভ মেলায় প্রবেশে এবার করোনা রিপোর্ট বাধ্যতামূলক

Date:

Share post:

আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে কুম্ভমেলা(Kumbh Mela)। এবার হরিদ্বারে(Haridwar) অনুষ্ঠিত হতে চলেছে হিন্দুদের পবিত্র এই ধর্মীয় উৎসব। এদিকে সাম্প্রতিক সময়ে নতুন করে করোনার(coronavirus) প্রকোপ বাড়তে শুরু করেছে দেশের একাধিক রাজ্যে। ফলস্বরূপ অতিমারি পরিস্থিতির কথা মাথায় রেখে এবার কড়া পদক্ষেপ নিল মেলা কর্তৃপক্ষ। জানিয়ে দেওয়া হয়েছে এবার কুম্ভ মেলায় প্রবেশের জন্য বাধ্যতামূলক ভাবে লাগবে পূণ্যার্থীদের করোনা রিপোর্ট(Corona report)।

আরও পড়ুন:ভোটের দিন ঘোষণা না হলেও বাংলায় চলে এল কেন্দ্রীয় বাহিনী

ভারতে অত্যন্ত জনপ্রিয় এই কুম্ভ মেলা হয় ১২ বছর অন্তর। মূলত হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক এবং প্রয়াগে অনুষ্ঠিত হয় এই মেলা। আগামী ১ এপ্রিল থেকে এবছর হরিদ্বারে অনুষ্ঠিত হবে কুম্ভ মেলা। ১ থেকে ২৮ এপ্রিলের মধ্যে ৩টি শাহি স্নানের দিন রয়েছে। প্রথম শাহি স্নান হবে ১২ এপ্রিল, দ্বিতীয়টি ১৪ এপ্রিল এবং তৃতীয়টি ২৭ এপ্রিল। সেখানেই উৎসব উপলক্ষে প্রশাসনের তরফে করোনা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, যারা এবার এই মেলায় উপস্থিত হবেন তাদের আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশনের জন্য করোনার রিপোর্ট পেশ করা বাধ্যতামূলক। রিপোর্ট পেশ করতে হবে মেলায় প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যে। উত্তরাখণ্ড প্রশাসনের তরফে শীঘ্রই এই মর্মে বিজ্ঞপ্তিও পেশ করে দেওয়া হবে। এপ্রসঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত জানিয়ে দিয়েছেন, করোনা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করা হবে কুম্ভ মেলায়।

Advt

Related articles

আজ বাঁকুড়ায় জনসভা অভিষেকের, দুপুরে কাঁথিতে নির্বাচনী পর্যালোচনা বৈঠক

বাংলায় প্রথম দফা নির্বাচনের (West Bengal first phase election) আর মাত্র তিন সপ্তাহ বাকি। জোর কদমে প্রচার চালাচ্ছে...

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...