Thursday, April 9, 2026

কাটল না জোটের জট! আলোচনা সদর্থক বলে দাবি ৩ দলের

Date:

Share post:

তিনদলের দুবার বৈঠকেও রফা সূত্র বেরল না। শনিবার সন্ধেয় বৈদ্যবাটিতে সিপিআইএম-এর (Cpim) কার্যালয়ে একঘণ্টার বৈঠকের শেষে সিপিআইএম নেতা মহম্মদ সেলিম (Md Selim), কংগ্রেস (Congress) নেতা প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya), নৌসাদ সিদ্দিকিরা (Nousad Siddiki) বললেন, আলোচনা হবে আরও কয়েকবার। কেন বারবার আলোচনাতেও বেরোচ্ছে না রফাসূত্র? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেলিম বলেন, ২৯৪ টা আসন নিয়ে আলোচনা তাই সময় লাগবে। আরো কয়েকবার আলোচনা হতে পারে।

সূত্রের খবর, দক্ষিণবঙ্গের আসনগুলি নিয়ে আলোচনা মিটেছে। জোট নিয়ে সদর্থক আলোচনা হয়েছে। প্রদীপ ভট্টাচার্য বলেন, সব আসন ধরে ধরে কার কী অবস্থা সেটা নিয়ে আলোচনা হয়েছে।

নৌসাদ বলেন, দক্ষিণবঙ্গের আসন ঠিক হয়ে গিয়েছে। উত্তরবঙ্গ নিয়ে আলোচনা করতে হবে। সেক্ষেত্রে আসন ৪৪টি থেকে বেশি বা কম হতে পারে। তবে যেভাবে আলোচনা হয়েছে তা সদর্থক।

২৮ ফেব্রুয়ারি ব্রিগেডের সভায় আব্বাসের দল উপস্থিত থাকবে? সে বিষয়ে নৌসাদ বলেন, আসন ভাগ নিয়ে আলোচনা চলছে। দু এক দিনের মধ্যে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তখন জানিয়ে দেওয়া যাবে ব্রিগেডে তাঁরা থাকবেন কি না।

আরও পড়ুন- ফেসবুকে ‘টুম্পা সোনা’ শেয়ার করলেন শ্রীলেখা

Advt

Related articles

তৃণমূল করতে হলে সবুজ বাঁচাতে হবে: পানিহাটিতে মাঠ বাঁচানোর বার্তা দলনেত্রীর

সবুজ ধ্বংস বরদাস্ত নয়। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ভোট প্রচারে গিয়ে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা...

বেঙ্গালুরু চিকিৎসক খুনের এক বছর পর বিস্ফোরক মোড়, স্বামীর গোপন চ্যাটে মিলল বড় সূত্র

হঠাৎই মৃত্যু হয়েছিল ব্যাঙ্গালুরুর (Bangalore) এক তরুণ চিকিৎসক কৃতিকা রেড্ডির (Young doctor Kritika Reddy)। পরিবারের দাবি ছিল স্বাভাবিক...

হিরণের মনোনয়ন পত্রে নাম প্রথম স্ত্রীর! ঋতিকাকে ‘রক্ষিতা’ কটাক্ষ অনিন্দিতার

বিতর্ক যেন পিছু ছাড়ছে না শ্যামপুরের (Shyampur BJP Candidate) পদ্মপ্রার্থী তথা অভিনেতা হিরণ চক্রবর্তীর (Hiran Chatterjee)। এবার অভিনেতার...

আইএসএল শেষেই ইংল্যান্ড সফরে ভারত, জেনে নিন ম্যাচের দিনক্ষণ

মে মাসে ইউনিটি কাপ (Unity Cup 2026 )খেলবে ভারত (Indian Men's Football Team)। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ জামাইকা। এই...