Monday, April 6, 2026

হামলার পরেই মন্ত্রীকে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা

Date:

Share post:

নিমতিতায় বোমা বিস্ফোরণে জখম মন্ত্রী জাকির হোসেনকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দিল রাজ্য সরকার। সুস্থ হয়ে বাড়ি ফিরলেই এই নিরাপত্তা পাবেন তিনি। যেখানেই যাবেন, মন্ত্রীর সঙ্গে থাকবে নিরাপত্তারক্ষীরা। পাইলট কার ও এসকট কার তো বটেই, এখন থেকে সবসময় মন্ত্রীর সঙ্গে থাকবেন তিনজন নিরাপত্তারক্ষীও। মাওবাদী এলাকায় গেলে দেওয়া হবে বুলেটপ্রুফ গাড়ি। মোট ২২ জন পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকবেন মন্ত্রীর সঙ্গে।

প্রসঙ্গত বুধবার রাতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশন থেকে কলকাতায় আসার জন্য ট্রেন ধরার কথা ছিল জাকির হোসেনের। প্ল্যাটফর্ম ধরে হেঁটে যাওয়ার সময় একেবারে তাঁর সামনে বোমা ফেটে ভয়াবহ বিস্ফোরণ হয়। বোমার আঘাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মন্ত্রী-সহ প্রায় ২০ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।

আরও পড়ুন- মঙ্গল থেকে পার্সির পাঠানো ছবি, উৎফুল্ল নাসার বিজ্ঞানীরা

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...