Sunday, June 28, 2026

ফের বড় ধাক্কা শেয়ারবাজারে, ১১৪৫ পয়েন্ট নামল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৪৯,৭৪৪.৩২ (⬇️ -২.২৫%)

🔹নিফটি ১৪,৬৭৫.৭০ (⬇️ -২.০৪%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। তবে সোমবার বড় ধাক্কা খেলো দেশের শেয়ারবাজার। এদিন বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল এক ধাক্কায় ১,১৪৫ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক একই রকমভাবে পতন ঘটেছে নিফটিরও। শেয়ারবাজার এক ধাক্কায় এতখানি নিচে নেমে যাওয়ায় উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। শেষ কবে এক ধাক্কায় এতোখানি নিচে নেমেছে শেয়ারবাজার তা মনে করতে পারছেন না অর্থনীতিবিদরা। যদিও পরিস্থিতি সামাল দিয়ে শেয়ারবাজারে ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -১,১৪৫.৪৪ পয়েন্ট বা -২.২৫ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৪৯,৭৪৪.৩২। এনএসই নিফটি (NSE Nifty) নেমেছে -৩০৬.০৫ পয়েন্ট বা -২.০৪ শতাংশ নেমে হয়েছে ১৪,৬৭৫.৭০। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তারপর সোমবার এতোখানি ধাক্কা আমাল দেওয়া বেশ কষ্টসাধ্য বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।

আরও পড়ুন:নোম্যান্সল্যান্ডে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা

প্রসঙ্গত, সেনসেক্স, সংবেদনশীলতার সূচক হিসাবেও পরিচিত। এটি বিএসই লিমিটেডের মাপকাঠি সূচক এবং ভারতের সর্বাধিক বহুল ট্র্যাকড ইক্যুইটি গেজ।

Advt

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...