Tuesday, March 31, 2026

আজ নিজামদের হারালেই চ্যাম্পিয়ন বাগান

Date:

Share post:

সোমবার লিগ টেবিলে তৃতীয় স্থানে থাকা হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে মাঠে নামবেন রয় কৃষ্ণারা। আর ২৮ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। গ্রুপ পর্ব শেষে এক নম্বর স্থান ধরে রাখতে হলে বাকি দু’ম্যাচ থেকে অন্তত তিন পয়েন্ট পেতেই হবে এটিকে মোহন বাগানকে। তাই তাই হায়দরাবাদ ম্যাচের আগে সাবধানী হাবাস। তিনি বলেছেন, ‘ডাবল লেগের শেষে এক নম্বরে থাকাই আমাদের প্রথম লক্ষ্য। তা পূরণ করতে হলে বাকি দু’টি ম্যাচ জিততে হবে।’
সোমবারই হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচ। তাই শনিবার সন্ধ্যায় প্র্যাকটিসে ডার্বিতে খেলা প্রথম একাদশের ফুটবলারদের স্রেফ ‘রিকভারি’ ট্রেনিং হয়। বাকিরা পুরোদমে অনুশীলন করেন। মার্সেলিনহো শনিবার বিশ্রামে ছিলেন। ডার্বিতে তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট লাগে। সোমবার অনিশ্চিত এই ব্রাজিলিয়ানটি। তাই এডু গার্সিয়াকে ফিট করে তোলার দিকে বাড়তি নজর ছিল টিম ম্যানেজমেন্টের। হায়দরাবাদ বেশ শক্তিশালী দল। মাঝমাঠে লিস্টন কোলাসো, হোলিচরন নার্জারি, হিতেশ শর্মার মতো ভারতীয়রা দারুণ খেলছেন। স্টপারে নির্ভরতা দিচ্ছেন চিংলানসানা সিং।  তাছাড়া হায়দরাবাদের বিদেশি-ব্রিগেড এই মুহূর্তে বেশ ধারালো। দুই স্প্যানিশ স্ট্রাইকার ফ্রান্সিসকো স্যান্ডোজা, অ্যারিডেন সান্তানা নিয়মিত গোল করছেন। ওই দু’জনের সঙ্গে ব্রাজিলিয়ান মিডিও জোয়াও ভিক্টরের বোঝাপড়াও বেশ ভালো। রক্ষণে স্প্যানিশ ডিফেন্ডার ওডেই বড় ভরসা। উল্লেখ্য, হায়দরাবাদকে হারাতে পারলে ডাবল লেগের শেষে কলকাতার প্রথম ক্লাব হিসেবে ২০২২ সালের চ্যাম্পিয়ন্স লিগে খেলার পথে আরও এক ধাপ এগিয়ে যাবেন কৃষ্ণারা। সেই লক্ষ্যে প্র্যাকটিসের শেষে শনিবার রাতে হায়দরাবাদ দলের খেলা নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে সবুজ-মেরুন শিবিরে। ডার্বি এখন হাবাসের কাছে অতীত।

Related articles

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৮ মহিলা, জখম বহু

বিহারের নালন্দায়( Nalanda Shitala Temple) শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ পুণ্যার্থীর। মঙ্গলবারের এই ঘটনায় গুরুতর জখম...

গ্যাং ওয়ারে রক্তাক্ত হাইতি! গুলি ও বোমাবাজিতে মৃত ৭০, আহত ৩০

গ্যাং ওয়ারে হাইতিতে (Haiti Violence) বয়ে গেল রক্তপ্লাবন। সোমবার ‘গ্রান গ্রিফ’ (Gran Grif Gang) গ্যাংয়ের সদস্যরা আর্তিবোনাইটের বাড়ি...

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...