Friday, June 26, 2026

সিবিআই আসার আগে আচমকা অভিষেক-রুজিরার বাড়িতে মমতা

Date:

Share post:

কয়লাকাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের সিবিআই (Cbi) পৌঁছনোর আগেই অভিষেক রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নোটিশের প্রেক্ষিতে মঙ্গলবার, তাদের সময় দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। এদিন সকালে সিবিআই আধিকারিকরা পৌঁছোনর আগেই তাঁর বাড়িতে যান মুখ্যমন্ত্রী। নবান্ন যাওয়ার পথে হঠাৎই কার্যত সকলকে চমকে দিয়ে হাজির হন তিনি। 10 মিনিট সেই বাড়িতে ছিলেন তিনি। এরপর অভিষেক-কন্যার হাত ধরে বাইরে বেরিয়ে আসেন। পরে গাড়িতে উঠে বেরিয়ে যান। মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার চার মিনিট পরেই সেখানে পৌঁছন সিবিআই অফিসাররা।

সিবিআই সূত্রে খবর, রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য ৮ সদস্যের দল গঠন করা হয়েছে। নেতৃত্বে রয়েছেন এসপি পদমর্যাদার অফিসার বিশ্বজিৎ দাস, অ্যাডিশনাল এসপি পদমর্যাদার তদন্তকারী অফিসার উমেশ কুমার। এছাড়াও, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য এই দলে থাকছেন ডিএসপি পদমর্যাদার দুই মহিলা অফিসার। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হতে পারে বলে সূত্রের খবর।

রবিবার দেওয়া সিবিআই নোটিশের উত্তর সোমবার দেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, তদন্তকারী সংস্থাকে বাড়িতে ডাকেন তিনি। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চিঠির উত্তরে রুজিরা লেখেন, কী কারণে বা তদন্তের কোন বিষয়বস্তু সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে- সেটা তিনি জানেন না।

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...