Monday, April 6, 2026

চৌরঙ্গি বিধানসভায় বিজেপির প্রার্থী সজল ঘোষ

Date:

Share post:

আগামী বিধানসভা নির্বাচনে (Bidhansabha election) চৌরঙ্গি কেন্দ্রে (Chowrangi constituency) বিজেপি প্রার্থী হচ্ছেন সজল ঘোষ (Sajal Ghosh)। গেরুয়া শিবিরের একটি সূত্র থেকে এখবর জানা গিয়েছে।

কলকাতা পুরসভার টানা ২৫ বছরের প্রাক্তন কাউন্সিলর প্রদীপ ঘোষের ( Pradip Ghosh) পুত্র সজল মূলত ছাত্র রাজনীতির সঙ্গেই যুক্ত ছিলেন। উত্তর কলকাতার সিটি কলেজ (City college) কেন্দ্রীক রাজনীতিতে পরিচিত মুখ। এই মুহূর্তে তিনি তৃণমূল কংগ্রেসে থাকলেও ‘না পাওয়ার অভিমান’-এ বিদ্ধ হয়ে আগামীকাল, বুধবার সরকারিভাবে বিজেপিতে যোগ দিচ্ছেন। বুধবার একটি পদযাত্রায় অংশ নেবেন সজল। সেই পদযাত্রা শেষ হবে সজলের এলাকার নেবুতলা পার্কে (Nebutala park)। সেখানেই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikary) হাত থেকে বিজেপির পতাকা তুলে নেবেন প্রদীপ-পুত্র। এক সময় প্রদীপ ঘোষও বিজেপিতে গিয়েছিলেন। কিন্তু গেরুয়া রাজনৈতিক জীবন প্রদীপের দীর্ঘস্থায়ী হয়নি।

আরও পড়ুন- তৃণমূলে যোগ দিতে চলেছেন ক্রিকেটার মনোজ তিওয়ারি?

Advt

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...