Friday, April 3, 2026

এবার বেসুরো সুর সাঁকরাইলের তৃণমূল বিধায়কের গলায়

Date:

Share post:

এবার বেসুরো হাওড়ার সাঁকরাইলের তৃণমূল বিধায়ক শীতল সর্দার। সোমবার বিধায়কদের দলীয় প্রেস কনফারেন্সের জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ‘বাংলা নিজের মেয়েকেই চায়’, তৃণমূলের এই নতুন স্লোগান-নির্ভর কর্মসূচি নিয়ে সোমবার জেলার নেতৃত্ব বৈঠকে বসেছিলেন। সেখানেই দলের বিরুদ্ধে কথা বলেন শীতল সর্দার। জেলার বিভিন্ন অনুষ্ঠান, ডুমুরজলার মহাসভা, মিছিল– কোনও অনুষ্ঠানের দলের বর্ষীয়ান বিধায়ককে ডাকা হয়নি বলে দাবি করেছেন তিনি। সেই মিছিলগুলিতে বিধায়করা থাকা সত্ত্বেও তাঁকে ডাকা হয়নি বলে দুঃখপ্রকাশ করেছেন বিধায়ক ।
যদিও জেলা নেতৃত্ব তাঁর অভিযোগকে উড়িয়ে দিয়েছে।
এই বিষয়ে হাওড়া জেলার মন্ত্রী ও জেলা তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায় বলেছেন, ‘সাঁকরাইল যেহেতু গ্রামীণ এলাকার মধ্যে পড়ে তাই হয়তো তাঁকে ডাকা হয়নি। তিনি গ্রামীণ কমিটিতে রয়েছেন। তাঁকে সব অনুষ্ঠানেই ডাকা হয়। এই অভিযোগগুলি ঠিক না। উনি কেন এমন বলছেন তা জানি না। আমি এ বিষয়ে কথা বলব ওঁর সঙ্গে।’
জানা গিয়েছে , ডুমুরজলা মহাসভায় গ্রামীণ অঞ্চলের একাধিক বিধায়ক অংশ নিয়েছিলেন। সমীর পাঁজা, নির্মল মাজির মতো অনেকেই ছিলেন সেই অনুষ্ঠানে। কিন্তু সেখানেই ডাক পাননি শীতল সর্দারের মতো বর্ষীয়ান বিধায়ক। এবং গ্রামীণ সভাপতি হীরক রায়কেও ডাকা হয়নি বলে অভিযোগ। শীতল সর্দার মিটিংয়ে যাওয়ার ইচ্ছেও প্রকাশ করেছিলেন।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...