Monday, April 6, 2026

ধর্মীয়-মঞ্চে বিজেপি নেতাদের সঙ্গে দিব্যেন্দু, ফের দলবদলের জল্পনা

Date:

Share post:

ফের শিরোনামে তৃণমূল সাংসদ৷ ধর্মীয় অনুষ্ঠান মঞ্চে এক ঝাঁক বিজেপি (BJP) নেতার সঙ্গে তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী (TMC MP Dibyendu Adhikary)৷ তাই আরও একবার চর্চা শুরু হয়েছে দলবদলের৷ আবারও প্রশ্ন উঠেছে, তবে কি এবার শুভেন্দু অধিকারীর পথে হেঁটে দলবদল করবেন তাঁর ভাই সাংসদ দিব্যেন্দু অধিকারী ?

নন্দীগ্রামের (Nandigram) সাউদখালি এলাকায় এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। সেখানেই হাজির ছিলেন বিজেপির মণ্ডল সভাপতি-সহ বেশ কিছু বিজেপি নেতা। মঞ্চে বেশ খুশি খুশি মেজাজেই দেখা যায় দিব্যেন্দুকে৷ খোল- করতালও বাজিয়েছেন তিনি। বিজেপি নেতার সঙ্গে একই মঞ্চে তৃণমূল সাংসদের দেখা মেলায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, দিব্যেন্দুর শিবির বদল স্রেফ সময়ের অপেক্ষা।

 

দল ত্যাগ করার মাস কয়েক আগে থেকে দলীয় পতাকা ছাড়াই সভা করা শুরু করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। বেশ কিছু ধর্মীয় অনুষ্ঠানেও যোগ দেন তিনি। তখনই প্রশ্ন উঠতে শুরু করে, শুভেন্দু তাহলে কোন দলে, তৃণমূলে না বিজেপিতে ? শেষে অবশ্য পদ্ম পতাকাই হাতে নেন তিনি। পরে তাঁর ছোটভাই সৌমেন্দুও বিজেপিতে

চলে যান। ওদিকে, দায়িত্ব কমানো হয় শুভেন্দুর বাবা শিশির অধিকারীরও। তৃণমূলের এই পদক্ষেপ ভালভাবে নেননি অধিকারী-পরিবার৷ এখনও পর্যন্ত শিশির বা দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন। ওদিকে জনসভায় দাঁড়িয়ে শুভেন্দু বলেছেন, তাঁর বাড়িতেও পদ্ম ফুটবে। এই চাপানউতোরের মাঝে বিজেপি নেতাদের সঙ্গে দিব্যেন্দুর উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

Advt

 

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...