Thursday, April 2, 2026

চৌরঙ্গিতে নয়নার বিরুদ্ধে বিজেপির সজল, আজ যোগদান

Date:

Share post:

আজ বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে (Bjp) যোগ দিচ্ছেন মধ্য ও উত্তর কলকাতার যুবনেতা সজল ঘোষ (sajal ghosh)। দলনেত্রী নন, মূলত সাংসদ ও জেলা সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ( sudip banerjee) বিরুদ্ধে ক্ষোভেই তাঁর দলত্যাগ। সজল পুরনো দিনের তরুণতুর্কী সংগঠক। অভিযোগ ন্যূনতম সম্মানসহ তাঁকে জেলায় দল করতে দেওয়া হয়নি। এদিকে বিজেপি সজলকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে। আপাতত চৌরঙ্গিতে সুদীপের স্ত্রী বিধায়ক নয়নার( nayna) বিরুদ্ধেই প্রার্থী। পরে পুরভোটে 50 নম্বর ওয়ার্ডে। আজ বিকেলে সিটি কলেজের সামনে থেকে মিছিল। তারপর নেবুতলায় যোগদান। থাকবেন কৈলাস, মুকুল, শুভেন্দু, সব্যসাচীরা।( kailash, Mukul, Shuvendu, sabyasachi) সজলের সঙ্গে কিছু কর্মী যোগ দিলেও গোটা টিম অবশ্য এখনই তৃণমূল ছাড়তে নারাজ। সিটি কলেজের ছাত্রবাহিনিও প্রায় সবাই তৃণমূলেই থাকছে। তবে উত্তর কলকাতার সংগঠনে সর্বত্র ব্যাপক ক্ষোভ। আগামী দিন আরও বড় ভাঙনের সম্ভাবনা থাকছে। অভিযোগ প্রকৃত যোগ্য ছাত্র যুবরা জায়গা পাচ্ছেন না। সজলকে দলে রাখার চেষ্টাও হয়েছিল। জেলার নেতৃত্বের একাংশের জন্য জট খোলেনি। তৃণমূলের ক্ষমতাসীন গোষ্ঠী অর্থাৎ সুদীপশিবির বলছে সজল গেলে ক্ষতি হবে না। অন্যদিকে তাপস রায় থেকে সাধন পাণ্ডে, সকলেই মনে করেন এইভাবে দক্ষ সংগঠকদের হারানোটা ভুল। সজলের শুভানুধ্যায়ী আরেক নেতা সজলদের বিজেপি যাওয়ার বিরোধী হলেও এইসব ঘটনায় জেলা নেতৃত্বের উপর ক্ষিপ্ত হয়ে আছেন। ভবিষ্যতে এর প্রভাব পড়ে কিনা দেখার। অন্তত চল্লিশটি ওয়ার্ডের কর্মীরা এ বিষয়ে যোগাযোগ রেখে চলছেন।

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...