Monday, April 6, 2026

এবার করোনা-টিকা ষাটোর্ধ্বদের, বেসরকারি ক্ষেত্রে দাম দিতে হবে, ঘোষণা কেন্দ্রের

Date:

Share post:

সারা দেশজুড়ে করোনাভাইরাসের প্রথম ধাপের টিকাকরণ শেষের পথে। পয়লা মার্চ থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় ধাপের টিকাকরণ। কেন্দ্র জানিয়েছে, দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের টিকাকরণ হবে ষাটোর্ধ্বদের এবং যাঁদের ৪৫ বছর বয়স এবং কোমর্বিডিটি রয়েছে তাঁদের। এছাড়াও এবার ২০,০০০ বেসরকারি হাসপাতালে মিলবে করোনার ভ্যাকসিন। তবে তার জন্য টাকা লাগবে।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেড়কর জানিয়েছেন, দেশজুড়ে ১০,০০০ সরকারি হাসপাতালে মিলবে করোনার ভ্যাকসিন। পাশাপাশি দ্বিতীয় ধাপের টিকাকরণের সময় অর্থাৎ পয়লা মার্চ থেকে ২০,০০০ বেসরকারি হাসপাতালেও মিলবে করোনাভাইরাসের ভ্যাকসিন। তবে সরকারি হাসপাতাল থেকে নিখরচায় টিকা পাওয়া গেলেও বেসরকারি হাসপাতালে টাকা দিয়েই নিতে হবে করোনা ভ্যাকসিন। তবে এখনও পর্যন্ত নির্ধারিত হয়নি বেসরকারি হাসপাতাল থেকে টিকা নিলে কত দাম দিয়ে তা কিনতে হবে। জাভেড়কর জানাচ্ছেন, কিছু দিনের মধ্যেই সেই দাম ঠিক করে দেওয়া হবে।

আরও পড়ুন-শরীরের তাপমাত্রা কত হলে ভোটাররা দিতে পারবেন ভোট? জানাল কমিশন

দ্বিতীয় ধাপে ২৭ কোটি মানুষকে দেওয়া হবে করোনা টিকা। এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, ১৬ জানুয়ারি থেকে দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে করোনা টিকাকরণ। প্রথম ধাপে প্রধানত সামনের সারির করোনা যোদ্ধাদের দেওয়া হচ্ছে ভ্যাকসিন।

Advt

ভারত এখনও অবধি জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য দুটি ভ্যাকসিন অনুমোদন করেছে। কোভিশিল্ড (অ্যাস্ট্রাজেনিকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দ্বারা নির্মিত, এবং পুনের সিরাম ইনস্টিটিউট দ্বারা উত্পাদিত) এবং কোভাক্সিন (হায়দরাবাদ ভারত বায়োটেকের তৈরি)। তৃতীয়, রাশিয়ার স্পুটনিক ভি-ও জরুরি অবস্থার জন্য আবেদন করেছে। এটি বুধবার একটি SEC অর্থাৎ বিষয় বিশেষজ্ঞ কমিটি (subject expert committee) বিবেচনা করবে। স্পুটনিক ভি, যা দেশের ১৬০০ জনের ওপর প্রয়োগ করা হয়েছে। ট্রায়াল চলছে। স্পুটনিক ভি-এর কার্যকারিতা হার ৯১.৬ শতাংশ, যা কোভিশিল্ডের চেয়ে ৭০ শতাংশ বেশি।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...