Monday, April 13, 2026

চূড়ান্ত নাটক: রাকেশকে আদালতে পেশের আগে পুলিশ-সমর্থক ধাক্কাধাক্কি

Date:

Share post:

বিজেপি নেতা রাকেশ সিংকে আলিপুর আদালতে পেশ করা নিয়ে চূড়ান্ত ‘নাটক’ চলল দিনভর। মঙ্গলবার রাতেই পূর্ব বর্ধমানের গলসি থেকে গ্রেফাতার করা হয় রাকেশকে। বুধবার তাঁকে আলিপুর আদালতে নিয়ে যাওয়ার পথে পুলিশের সঙ্গে প্রবল ধাক্কাধাক্কি হয় বিজেপি নেতার সমর্থকদের। নেতার সমর্থনে আগে থেকেই আলিপুর কোর্ট চত্বরে এসে হাজির হন সমর্থকরা। দু’পক্ষের ধস্তাধস্তিতে উত্তেজনা ছড়ায় আদালতের সামনে। ধাক্কাধাক্কির সময় মাটিতে পড়ে যান রাকেশ সিং। পুলিশের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগও তোলেন তিনি।

বুধবার সকালেই রাকেশ সিংয়ের পরিবারের অভিযোগের জবাবে তাঁর বাড়িতে চিঠি পাঠিয়েছে লালবাজার। কেন এই নেতাকে গ্রেফতার করা হয়েছে, তা চিঠিতে উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুনপূর্ব মেদিনীপুরে ষোলোয় ১৬টি আসন পাবে তৃণমূল: কুণাল

বিজেপির যুব নেত্রী পামেলা গোস্বামী (Pamela Goswami) ধরা পড়ার পরেই মাদককাণ্ডে নাম জড়ায় বিজেপি নেতা রাকেশ সিংয়ের। সেই অভিযোগের তদন্তে মঙ্গলবার তাঁর বাড়িতে যান পুলিশ আধিকারিকরা। কিন্তু আড়াই ঘণ্টা ধরে রাকেশের দুই ছেলে সাহেব এবং শুভম পুলিশকে ভিতরে ঢুকতে বাধা দেন বলে অভিযোগ। পরে রাকেশ সিংয়ের অর্ফান রোডের বাড়িতে ঢুকে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় পুলিশ (Police)। পরে পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য রাকেশ সিং-এর তাঁর দুই ছেলেকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয়।

Advt

Related articles

IPL: প্লে-অফের সূচিতেও ব্রাত্য ইডেন, বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত বিসিসিআইয়ের

আইপিএলের(IPL) গ্রুপ পর্বে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির দলের ম্যাচ পায়নি ইডেনে(Eden), এবার প্লে পর্বের ম্যাচ থেকেও...

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...