Monday, April 6, 2026

রাকেশের গ্রেফতারির সমর্থনে বিস্ফোরক রূপা, ‘উনি কি মুখপাত্র?’ পাল্টা দিলীপ

Date:

Share post:

পামেলা-কাণ্ডে বিজেপির অবস্থানকে বুড়ো আঙুল দেখিয়ে দলের বিরুদ্ধে মুখ খুললেন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। পামেলার পর বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতার প্রসঙ্গে রূপা বললেন, বেশ হয়েছে, ঠিক হয়েছে। এ কথা শুনে বিরক্ত রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, উনি কী দলের মুখপাত্র? ওনার মত দলের হতে পারে না। ফলে ড্রাগ কেলেঙ্কারি বা রাকেশ কাণ্ড ঘিরে বিজেপিতেই দিলীপ-রূপা দ্বন্দ্ব প্রকাশ্যে।

বুধবার ড্রাগ কাণ্ডে রাকেশকে গ্রেফতার করা হয় বর্ধমান থেকে। মঙ্গলবার রাকেশের বাড়িতে পুলিশ তল্লাশি চালায়। রাকেশকে না পেয়ে তার দুই ছেলেকে গ্রেফতার করা হয়। আজ, বুধবার রাকেশকে পুলিশ হেফাজতে পাঠিয়ে তার দুই ছেলেকে মুক্তি দেওয়া হয়। এ প্রসঙ্গে রূপা রীতিমতো যুদ্ধং দেহি মনোভাব দেখান। বলেন, বেশ করেছে ধরেছে। অন্যায় করলে ছাড়বে কেন? আমি কোনও সিবিআই-সিআইডি বুঝি না। যে অন্যায় করবে, সে শাস্তি পাবে। এর বাইরে আমি কিছু বুঝি না।

আরও পড়ুন:শিক্ষকের করোনা পজিটিভ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হল কসবার হাই স্কুল

পাল্টা দিলীপ বলেন, উনি, দলের মুখপাত্র নন। ফলে ওনার ব্যক্তিগত মত নিয়ে দলের কিছু যায় আসে না। এরা গণতান্ত্রিক পদযাত্রাও করতে দেয় না। আমরা চাই এখনই কেন্দ্রীয় বাহিনী নামিয়ে সুস্থ অবস্থা ফিরিয়ে আনা হোক। এখন তানাশাহি চলছে।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...