Tuesday, June 23, 2026

বাবাকে গ্রেফতার করা হয়েছে, রাকেশের মেয়েকে চিঠি দিয়ে জানাল কলকাতা পুলিশ

Date:

Share post:

কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) থেকে বেরিয়ে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হয়নি। গতকাল, মঙ্গলবার রাতেই কৈলাস বিজয়বর্গিয় ঘনিষ্ঠ বিজেপি (BJP)নেতাকে গ্রেফতার (Arrest) করে লালবাজারে (Lalbazar) নিয়ে আসা হয়। কোকেন কাণ্ডে (Drug Case) পূর্ব বর্ধমানের (east burdwan) গলসি (Galsi) থেকে গ্রেফতার করা হয় বিজেপি নেতাকে। জাতীয় সড়কে নাকা চেকিং চলার সময় জেলা পুলিশের হাতে ধরা পড়েন রাকেশ সিং। রাতেই কলকাতা পুলিশের একটা টিম গিয়ে সেখান থেকে লালবাজারে নিয়ে আসে রাকেশকে। তাঁর সঙ্গে ধরা পড়েছেন জিতেন্দ্র কুমার সিং (Jitendra Kumar Singh) নামে আরও একজন বিজেপি নেতা। তার আগে পুলিশি তদন্তে বাধা দেওয়া ও অসহযোগিতার অভিযোগে রাকেশ সিংয়ের দুই ছেলে সাহেব ও শুভম সিংকেও আলিপুরের অর্ফানগঞ্জ-এর বাড়ি থেকে আটক করে লালবাজারে নিয়ে যায় পুলিশ। আজ, বুধবার মাদক কাণ্ডে বিজেপির এই বাহুবলী ও দাপুটে নেতার পুলিশ হেফাজতে চেয়ে আলিপুর কোর্টে তোলা হবে।

এদিকে, আজ সকালেই রাকেশ সিং-এর আলিপুরের বাড়িতে ওয়াটগঞ্জ থানা থেকে নোটিশ দিয়ে যাওয়া হয়। সেখানে রাকেশ সিংকে গ্রেফতার করা হয়েছে, সেটা পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় বিজেপি নেতার পরিবারের লোককে। নোটিশে উল্লেখ করা হয়েছে, রাকেশ লালবাজারে আছেন। তাঁকে বুধবার আদালতে পেশ করা হবে। নোটিশের প্রাপ্তি স্বীকার করে স্বাক্ষর করেছেন রাকেশ সিংয়ের মেয়ে সিমরান সিং।

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...