Monday, April 13, 2026

গত লোকসভার ভাড়া  বাকি তাই এবার ভোটে  বাস দিতে চাইছে না মালিকরা

Date:

Share post:

এখনি ভোট (West Bengal assembly election)ঘোষণা হলে ভোটের কাজে বাস পাওয়া মুশকিল হবে। এমনটাই জানিয়েছে বাস মিনিবাস সংগঠন। বেসরকারি বাস মিনিবাস (Mini Bus) মালিক সংগঠন কর্তাদের দাবি, গত লোকসভা (2019 Lok Sabha Election) ভোটে ব্যবহার হওয়া বাসের ভাড়াই এখনও মেলেনি। তাই ভোটের কাজ (West Bengal Assembly Election 2021) পরিচালনার জন্য পর্যাপ্ত পরিমাণ বাস (Bus) পেতে কালঘাম ছুটতে পারে নির্বাচন কমিশনের (Election Commission Of India।

সূত্রের খবর, ২০১৯ সালে লোকসভা ভোটের সময় প্রায় ৫ হাজার বাস এবং ১ হাজার মিনিবাস ভাড়া নেওয়া হয়েছিল। বেসরকারি বাস ও মিনিবাস মালিক সংগঠনের কর্তাদের দাবি, দু’বছর কেটে গেলেও ১০ থেকে ২০ শতাংশ বাসের ভাড়া এখনও মেটানো হয়নি। কবে তা মেটানো হতে পারে তেমন কোনও আশ্বাসও মেলেনি। বকেয়া ভাড়া না মেটানো হলে ভোটের জন্য আর বাস ছাড়তে তাঁরা রাজি নন। তা ছাড়া করোনার জন্য বহুদিন বন্ধ ছিল বাস পরিষেবা। এখন বাস চললেও তা পরিমাণে খুব সীমিত সংখ্যায় চলছে। আনলক পর্ব পেরিয়ে এখন দিনে গড়ে সাড়ে ৩ হাজার বাস ও সাড়ে ৪০০ মিনি বাস চলছে।

এই অবস্থায় বাসের ভাড়া দিন প্রতি ৫০০ টাকা করে বাড়ানোরও দাবি জানিয়েছেন বাস সংগঠনের কর্তারা। তাঁদের আরও দাবি, চালক ও সহকারী চালককে দৈনিক ৫০০ টাকা করে মজুরি দিতে হবে।

যদিও এই দাবি মানা হবে কিনা, সে ব্যাপারে নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে দাবি মানলেও বাস পাওয়া যাবে কিনা, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

Advt

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...