Tuesday, June 23, 2026

কুঁদঘাটে ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে প্রাণ হারালেন ৪ কর্মী

Date:

Share post:

ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে প্রাণ হারালেন ৪ সাফাই কর্মী। কুঁদঘাট এলাকার নেতাজি মেট্রো স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। ২ ঘণ্টার চেষ্টায় তাঁদের ৪ জনকে উদ্ধার করে দমকলবাহিনী। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোন  মন্ত্রী অরূপ বিশ্বাস। এরপর আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে জনকে এসএসকেএম(SSKM) হাসপাতালে ভর্তি করা হয়। বাকি দু’জনকে বাঘাযতীন হাসপাতালে পাঠানো হয়। কিন্তু শেষরক্ষা করা যায়নি। চিকিৎসকরা চার জনকে মৃত বলে ঘোষণা করেন।

কলকাতা পুরসভার ঠিকাকর্মী ছিলেন ওই ৪ জন। এলাকায় পাম্পিং স্টেশন তৈরির কাজের জন্য, বেলা সাড়ে ১২ টা নাগাদ তাঁরা ম্যানহোল পরিষ্কার করতে নামেন। কাদা এবং পলি জমে ওই ম্যানহোল আটকে গিয়েছিল। সেই ম্যানহোল পরিষ্কার করতে নেমে দীর্ঘক্ষণ কেটে যায়। ওই ৪ জনের কোনও সাড়া পাওয়া না গেলে,  ম্যানহোলের বাইরে থাকা কর্মীরা তাঁদের ডাকাডাকি শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর সহকর্মীরা পুলিশ ও দমকলে খবর দেন।

জানা যায়, প্রায় ২ ঘন্টা ভিতরে জলের মধ্যে আটকে ছিলেন তাঁরা। প্রথম অবস্থায় দমকল এলেও তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি, স্থানীয়দের চেষ্টাতেও ব্যর্থ হতে হয়। এরপর খবর দেওয়া হয় ডিজাস্টার ম্যানেজমেন্টকে।  শেষে ডুবুরি নামিয়ে ৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়। সঙ্কটজনক অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হলেও তাঁরা কেউই প্রাণে বাঁচেননি।

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...