Saturday, April 4, 2026

মমতার ‘বিনামূল্যে টিকা’র অনুমতির জবাবে নাড্ডা বললেন, ‘ষাটোর্ধ্বদের ফ্রি’

Date:

Share post:

রাজ্যবাসীকে সম্পূর্ণ বিনামূল্যে করোনা ভ্যাকসিন(free Corona vaccine) দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই মর্মে কেন্দ্রের মোদি সরকারকে নবান্ন থেকে চিঠিও লেখেন তিনি। স্বাভাবিকভাবেই বঙ্গ রাজনীতির তপ্ত আগুনে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কিছুটা হলেও ব্যাকফুটে ফেলে দিচ্ছিল গেরুয়া শিবিরকে। বৃহস্পতিবার সেই ইস্যুকে হাতিয়ার করেই সরব হয়ে উঠলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সকলের জন্য বিনামূল্যে ভ্যাকসিন’ দেওয়ার বিষয়টি সম্পূর্ণরূপে চাপা দিয়ে জেপি নাড্ডা জানিয়ে দিলেন, ‘বাংলায় ৬০ বছরের ঊর্ধ্বে সবাই বিনামূল্যে টিকা পাবেন।’

বৃহস্পতিবার রাজ্য সফরে এসে বিকেলে উত্তর ২৪ পরগনায় ব্যারাকপুরের জনসভায় উপস্থিত হয়ে জেপি নাড্ডা বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে বলেছেন রাজ্যে টিকাকরণের ব্যবস্থা করতে। আমরা বলছি বাংলায় ৬০ বছরের উর্ধ্বে সবাই বিনামূল্যে টিকা পাবেন।’ সেই সঙ্গে আরও যোগ করে তিনি বলেন, ‘৪৫ বছরের ঊর্ধ্বে যে সমস্ত ব্যক্তির কমর্বিডিটি আছে তাদেরকেও বিনামূল্যে টিকা দেওয়া হবে।’ উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্যের সকলকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেবে রাজ্য সরকার। এবং রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে কেন্দ্র যাতে অনুমতি দেয় তার জন্য সরকারকে চিঠি দিয়েছিলেন তিনি। যদিও ‘টিকা রাজনীতি’তে নিজের ভাষণে এরপরই সরাসরি আক্রমণে নামেন নাড্ডা। বলেন, ‘তোলাবাজি, চালচোরদের বিরুদ্ধেও টিকা লাগবে। বাংলায় আয়ুষ্মান ভারত, কিষাণ নিধির টিকাকরণ হবে।’

আরও পড়ুন:মতুয়ারা অবৈধ হলে প্রধানমন্ত্রীও অবৈধ: ঠাকুরনগরের সভায় মোদিকে তোপ অভিষেকের

এরপর চেনা সুরে জনসভা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণে নেমে জেপি নাড্ডা বলেন, ‘সবচেয়ে বেশি সন্ত্রাস, মানব পাচার বাংলাতেই হচ্ছে। ধর্ষণের ঘটনায় বাকিদের থেকে এগিয়ে গিয়েছে বাংলা। দিদি আপনি বাংলার মেয়েদের কথা কোথায় ভাবছেন? বাংলায় মহিলারা সুরক্ষিত নন। আগামী দিনে আমরা এখানে ‘সোনার বাংলা’ গড়ব।’

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...