Sunday, April 5, 2026

অভিনব প্রতিবাদ মমতার! বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নবান্ন যাবেন ইলেকট্রিক স্কুটিতে চড়ে, চালক ববি

Date:

Share post:

দেশজুড়ে অর্থনৈতিক মন্দার মধ্যেই সাধারণ মানুষের কপালে ভাঁজ। পেট্রোল (Petrol)-ডিজেল (Disel) ও রান্নার গ্যাসের (Domestic Gas Cylinder) লাগাতার মূল্যবৃদ্ধিতে (Price Hike) নাভিশ্বাস উঠছে আমজনতার। কেন্দ্রের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে গর্জে উঠে ইতিমধ্যেই পথে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। এবার জ্বালানির লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে (Protest) অভিনব কর্মসূচিতে একেবারে সামনে থেকে নেতৃত্বে দিতে চলেছেন খোদ দলনেত্রীই। আগামিকাল, বৃহস্পতিবার ইলেকট্রিক স্কুটিতে (Electric Scooty) রাজ্য সরকারের সদর দফতর নবান্ন (Nabanna) যাবেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

একুশের হাইভোল্টেজ বিধানসভা ভোটের (Assembley Election) আগে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের বর্ধিত দামের প্রতিবাদে আগেই পথে নেমেছে তৃণমূল কংগ্রেস (TMC)। আর এবার প্রতিবাদের ব্যাটন নিজের হাতে তুলে নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার সকালে দলনেত্রীকে পিছনের আসনে বসিয়ে স্কুটি চালাবেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

বৃহস্পতিবার রাজ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) একাধিক কর্মসূচি। আর সেদিনই মমতার এই অভিনব কর্মসূচি নিঃসন্দেহে প্রচারের আলো অনেকখানি কেড়ে নিতে সক্ষম হবে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।

আরও পড়ুন- জ্বর থাকলে ভোট দিতে হবে ৫টার পর, মনোনয়ন জমা দিতে প্রার্থীর সঙ্গে ২ জন, নির্দেশ কমিশনের

Advt

Related articles

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় তিন ধারায় মামলা দায়ের...