Saturday, April 4, 2026

টলি রাজনীতি: নাড্ডা সফরে এবার বিজেপিতে যোগ দিলেন পায়েল সরকার

Date:

Share post:

একুশে বিধানসভা নির্বাচনের পূর্বে রীতিমতো তেতে উঠেছে বঙ্গ রাজনীতি। রাজনীতির ঢেউ শুধু নেতা বদলেই আটকে নেই, নির্বাচন পূর্বে রীতিমতো ফুটতে শুরু করেছে টলিপাড়া। টলিপাড়ার বহু কলাকুশলী ইতিমধ্যেই যোগ দিয়েছেন রাজনীতিতে। বৃহস্পতিবার বঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার(JP Nadda) উপস্থিতিতে এবার গেরুয়া শিবিরে যোগ দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার(Payal Sarkar)। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh) দলের পতাকা তুলে দেন অভিনেত্রীর হাতে। উত্তরীয় পরিয়ে স্বাগত জানান অভিনেত্রীকে।

আরও পড়ুন:হাঁটছে বাড়ি! অভিনব এই দৃশ্য দেখতে উপচে পড়ছে ভিড়

উল্লেখ্য, বুধবার তৃণমূলে যোগ দেওয়ার জন্য রীতিমতো ঢল নেমেছিল টলি-তারকাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়েছিলেন সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিকরা। বৃহস্পতিবার ফের এক টলি তারকা’র বিজেপি যোগ তারই পাল্টা হিসেবে দেখছে রাজনৈতিক মহল। বৃহস্পতিবার হেস্টিংসের নির্বাচনী কার্যালয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতেই পদ্ম শিবিরে যোগ দেন পায়েল সরকার।

Advt

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...