Thursday, April 2, 2026

৩০ আসন ছাড়তে রাজি বামেরা! ব্রিগেডে আব্বাস?

Date:

Share post:

ব্রিগেডের সভায় থাকছেন আব্বাস সিদ্দিকি। সিপিএমের সঙ্গে চূড়ান্ত হয়ে গিয়েছে আসন রফা। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিটি কর্মীকেই ব্রিগেড সমাবেশে যোগ দিতে আহ্বান জানিয়েছেন সিদ্দিকি। ২৮শের বক্তা তালিকাতেও থাকছে তাঁর নাম। তবে বামেদের সঙ্গে আসন রফা চূড়ান্ত হলেও কংগ্রেসের সঙ্গে এখনও চূড়ান্ত নয় বলে শুক্রবার ক্ষোভ প্রকাশ করেছেন আব্বাস সিদ্দিকি।

জানা গিয়েছে, সিপিএমের সঙ্গে ৩০ আসনে রফা হয়েছে আব্বাসের। এর মধ্যে ফরওয়ার্ড ব্লক চারটি আসন, CPI এবং RSP দু’টি করে আসন ছাড়বে। বাকি আসনগুলি ছাড়বে সিপিএম। তবে সিপিএমের সঙ্গে আসন রফা চূড়ান্ত হলেও কংগ্রেসের (Congress) সঙ্গে আইএসএফ-এর রফা এখনও চূড়ান্ত হয়নি। শুক্রবার ফুরফুরা শরিফে সাংবাদিক বৈঠকে আব্বাস সিদ্দিকি বলেন, বামেদের সঙ্গে আসন সমঝোতা সম্পূর্ণ হয়েছে। কংগ্রেসের সঙ্গে কথাবার্তা চলছে। বিষয়টি তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে বৃহস্পতিবার কংগ্রেসকে তিনি একটি চিঠি লিখেছেন বলে জানান। তিনি আশাবাদী সমস্ত বাধা কাটিয়ে ঐক্যবদ্ধভাবে জোট লড়বে। কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মধ্যে ইতিমধ্যেই বেশ কয়েক দফার বৈঠক হলেও চূড়ান্ত সমঝোতা হয়নি। সূত্রের খবর, মূলত অধীর চৌধুরীর আপত্তিতেই তাদের সঙ্গে আসন সমঝোতা সম্পূর্ণ হয়নি ।

Advt

আরও পড়ুন-আগামী সপ্তাহে একত্রে বঙ্গ সফরের সম্ভাবনা যোগী আদিত্যনাথ ও অমিত শাহের

জোটে জট মেটাতেই শহরে আসছেন অধীররঞ্জন চৌধুরী। শনিবার তিন জোট শরিকের মধ্যে দফায় দফায় বৈঠক হবে। প্রথমে বাম এবং কংগ্রেস দ্বিপাক্ষিক বৈঠক হবে। পরে তিন শরিক বসবে এক টেবিলে। ২৮শের ব্রিগেড সমাবেশের আগেই জোটের ছবি স্পষ্ট করে নিতে চায় সব শিবিরই।

Related articles

কালিয়াচকের অশান্তি বিজেপির গেমপ্ল্যান! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তোপ মমতার

মালদহের(Maldha) কালিয়াচকের ঘটনা নিয়ে প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীকে কোন খবর দেওয়া হয়নি। তাঁর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি কেউ যোগাযোগ...

বৃহস্পতিবার সকাল থেকেই চড়া রোদে পুড়ছে কলকাতা, বাঁকুড়া-পুরুলিয়ায় দাবদাহের পূর্বাভাস!

এপ্রিলের শুরু থেকেই ভ্যাপসা গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal weather)। চৈত্রেই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা হাওয়া...

বন্ধ হল Uber Shuttle! শয়ে শয়ে ব্যবসায়ীরা EMI-এর টাকা জোগাড় নিয়ে চিন্তায় 

আজ থেকে বন্ধ হল কলকাতা–সহ দেশজুড়ে উবর শাটল (Uber Shuttle service) পরিষেবা বন্ধ হল। উবর শাটলের জেরে দেশজুড়ে...

বিচারকদের জন্য নির্ভয় পরিবেশ তৈরি করতে হবে, মালদহের ঘটনায় নির্দেশ সুপ্রিম আদালতের

এসআইআরের মাধ্যমে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মালদহের কালিয়াচকে বিক্ষোভ-অবরোধের জেরে ৭ জুডিশিয়াল অফিসারকে রাত পর্যন্ত আটকে...