Saturday, June 27, 2026

BREAKING: ভবানীপুর থেকে কি বিজেপির প্রার্থী বাবুল?

Date:

Share post:

এবারের বিধানসভা ভোটে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (babul supriyo) কি বিজেপির (bjp) হয়ে ভবানীপুর (bhowanipore) বিধানসভা কেন্দ্র থেকে লড়তে চলেছেন? বিজেপির শীর্ষমহল সূত্রে এরকমই খবর। রাজ্য বিধানসভা কেন্দ্র ভবানীপুরের বর্তমান বিধায়ক এখন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করেছেন, তিনি এবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে মমতা শুধু নন্দীগ্রাম থেকেই দাঁড়াবেন নাকি নন্দীগ্রাম ও ভবানীপুর দুটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবেন তা এখনও স্পষ্ট নয়। তবে বিজেপি সূত্রে খবর, বাবুল দলের কেন্দ্রীয় নেতাদের জানিয়ে দিয়েছেন ভবানীপুরে মমতা যদি দাঁড়ান তবে তিনি বিজেপির প্রার্থী হয়ে ভবানীপুর থেকেই মমতার বিরুদ্ধে লড়তে চান। জানা যাচ্ছে, দলও এই বিষয়ে সবুজ সংকেত দিয়েছে।

আরও পড়ুন-কলকাতা থেকে কুলতলি ‘অদৃশ্য’, নাড্ডার সভাতেও কেউ সিট ছাড়ল না শোভন-বৈশাখীকে!

শেষপর্যন্ত যদি ভবানীপুরে বাবুল দাঁড়ান তবে এই কেন্দ্রের নির্বাচনী যুদ্ধ নিঃসন্দেহে চমকপ্রদ হয়ে উঠবে। বিজেপির আশা, অবাঙালি অধ্যুষিত এই এলাকায় গুজরাটি, পাঞ্জাবি ভোটারদের সংখ্যাধিক্য থাকায় এই কেন্দ্রে ভাল সুবিধা পাওয়া যেতে পারে। ভোটে বাবুল হারলেও কোনও সমস্যা নেই। তিনি সাংসদ থাকবেন এবং দলত্যাগ বিরোধী আইনও প্রযোজ্য হবে না।

Advt

Related articles

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...