Friday, June 26, 2026

নিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশের পর বেতন বন্ধের নির্দেশিকা, অনিশ্চয়তায় টেট উত্তীর্ণরা পরীক্ষার্থীরা

Date:

Share post:

একেই আইনি জটে অথৈ জলে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া। তাঁর ওপর গোঁদের ওপর বিষফোঁড়ার মত জেলায় জেলায় স্কুল ইন্সপেক্টরদের নতুন নির্দেশিকা পাঠাল ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। নির্দেশিকায় জানানো হয়েছে, ২০১৪ টেটের নিয়োগের ক্ষেত্রে বেতনের বিল পাঠানো স্থগিত রাখতে হবে। নয়া এই নির্দেশিকায় স্বাভাবিকভাবে অস্বস্তিতে পড়েছেন উত্তীর্ণ চাকরীপ্রার্থীরা।

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চাকরির খবর পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলছিলেন চাকরী উত্তীর্ণ প্রার্থীরা। কিন্তু সোমবার গোটা প্রক্রিয়ার উপরে কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ জারির পর খানিকটা মুখভার তাঁদের। সপ্তাহখানেক আগে টেটের মেধা তালিকাও প্রকাশ পেয়েছিল। আর সেই মেধা তালিকার ভিত্তিতেই তাঁদের মধ্যে অনেকে কাউন্সেলিংয়ের জন্য ডাক পাওয়ার অপেক্ষায়। আবার অনেকেই অ্যাপয়ন্টমেন্ট লেটার হাতে পেয়ে স্কুলে যোগ দিয়েও ফেলেছিলেন। বুধবার অবধি স্কুলেও গিয়েছেন। কিন্তু আচমকাই সোমবার নিয়োগ প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এর সূত্র ধরেই বৃহস্পতিবার  জেলায় জেলায় স্কুল ইন্সপেক্টরদের নতুন নির্দেশিকা পাঠানো হয়। এর আগে স্কুলগুলির কাছে যোগদান ও বেতন সংক্রান্ত স্থগিতাদেশের পরও কোনও সরকারি নির্দেশ ছিল না। বৃহস্পতিবার এই নির্দেশিকা চলে আসার পর বিষয়টি সকলের কাছে স্পষ্ট হয়। এমনটাই জানিয়েছেন শিক্ষক-শিক্ষিকারা। তাই চাকরির অনিশ্চয়তা তৈরি হয়েছে মেধা তালিকায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে।  কবে এই জট খুলবে তার আশায় বুক বাঁধছেন তাঁরা।

Advt

Related articles

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...