Friday, April 3, 2026

রবিবাসরীয় বাম ব্রিগেডের বক্তা তালিকা চূড়ান্ত, ব্রাত্য গতবারের “চ্যাম্পিয়ন” দেবলীনা!

Date:

Share post:

“ওদের আমরা ছাড়বক নাই।’’ মাত্র ৮ থেকে ১০ মিনিটের গায়ে কাঁটা লাগানো ক্ষুরধার বক্তব্য। গতবার বামেদের ব্রিগেড শেষে ফেরার পথে কর্মী-সমর্থকদের মুখে মুখে ফিরেছিল জনজাতির টান মাখা এই “ট্যাগ লাইন”। বক্তা, দেবলীনা হেমব্রম। ওই উক্তিতে সেদিন ব্রিগেড মাতিয়ে ছিলেন CPIM-এর রাজ্য কমিটির সদস্য তথা জনজাতি নেত্রী। দেবলীনার সেই ক্ষনিকের ভাষণ এখনও টাটকা। স্বাভাবিকভাবেই রবিবাসরীয় ব্রিগেডের আগে অনেকেই খোঁজ খবর নিতে শুরু করেছেন। এবারও দেবলীনা বলবেন তো? উদ্যোগতাদের ভাসানো উত্তর, এবার ব্রিগেডে বক্তা হিসেবে দেবলীনাকে পাওয়ার সম্ভাবনা নেই। রবিবার জোটের ব্রিগেড। কংগ্রেস ও আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের ক্ষেত্রে প্রথম থেকেই দরাজ বামেরা। তা বজায় রয়েছে বক্তাদের তালিকা নির্বাচনের ক্ষেত্রেও। তবে ব্রিগেডের খোলা মাঠে থাকছেন দেবলীনা।

বাংলার হাইভল্টেজ নির্বাচনের আগে “মহাজোট”-এর বক্তাদের তালিকা এবার দীর্ঘ। সীতারাম ইয়েচুরি, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, আব্বাস সিদ্দিকিরা কনফার্ম। এছাড়া বাম ব্রিগেডের পোডিয়ামের সামনে দাঁড়াতে দেখা যাবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমকে। বক্তৃতা করবেন, শরিক দল সিপিআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডি রাজা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া না গেলেও লালুপুত্র তেজস্বী যাদব শেষ পর্যন্ত ব্রিগেডে এলে তিনিও যে বক্তার তালিকার শীর্ষে থাকবেন, তা বলার অপেক্ষা রাখে না।

তবে প্রকাশ্যে না বললেও, বামেদের অনেকেই চাইছে ফের ব্রিগেডের “চ্যাম্পিয়ন” আদিবাসী সম্প্রদায়ের জনপ্রিয় নেত্রী দেবলীন হেমব্রমকে। সঙ্গে থাকুন, নতুন প্রজন্মের ছাত্র-যুব নেতৃত্বের মধ্যে ঐশী ঘোষ, মীনাক্ষী মুখার্জিরা। ফাইনাল লিস্ট তৈরি, তবে পাবলিক ডিমান্ড মেনে শেষ মুহূর্তে বক্তার তালিকায় সংযোজন বা পরিবর্তন হলে অবাক হওয়ার কিছু নেই!

আরও পড়ুন- বাম ব্রিগেডে চমক সেই “টুম্পা সোনা”, দুপুরের মেনুতে রুটি-সবজি

Advt

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...