Friday, April 3, 2026

ভোট ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই কমিশনের নজরবন্দি অনুব্রত মণ্ডল

Date:

Share post:

ভোট ঘোষণা হয়েছে শুক্রবার ৷
আর শনিবারই নির্বাচন কমিশনের ‘নজরবন্দি’ বীরভূম তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)৷

বীরভূমের বোলপুরে শনিবার ‘কোয়াক’ চিকিৎসকদের এক সম্মেলনে হাজির ছিলেন অনুব্রত মন্ডল। ওই মঞ্চ থেকে ফের ‘খেলা হবে’ স্লোগানও দেন অনুব্রত মন্ডল!

আর এই স্লোগান যখন যখন চলছে তখন ওখানে উপস্থিত নির্বাচন কমিশনের (ECI) একাধিক অফিসার। শুধু হাজির থাকাই নয়, কমিশনের ওই অফিসাররা অনুব্রতর এদিনের গোটা সভার ভিডিওগ্রাফিও করেছেন।এই নজরদারির ঘটনার প্রতিক্রিয়ায় অনুব্রত স্পষ্ট বুঝিয়েছেন, এতে তাঁর কিছু যায় আসে না৷

শুক্রবার ভোট ঘোষণার পরেও অনুব্রত মন্ডল বলেছিলেন, “কাল থেকে খেলা হবে”৷ শনিবার সেইমতো ‘খেলতে’ নামেন তিনি৷ এদিনের সভায় ফের হুঙ্কারের সুরেই ‘খেলা হবে’ প্রসঙ্গ তোলেন অনুব্রত। তখনই প্রথম নজরে আসে সভায় হাজির নির্বাচন কমিশন। জানা গিয়েছে, কমিশনের তরফে অনুব্রত মন্ডলের গোটা সভার ভিডিওগ্রাফি করা হয়েছে৷ আর তারপরই জেলাজুড়ে প্রশ্ন উঠেছে, এবার কি ভোট ঘোষণামাত্রই অনুব্রত মন্ডলকে নজরবন্দি করা হল । প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতের প্রায় প্রতি ভোটেই অনুব্রত কমিশনের নজরবন্দি ছিলেন। কিন্তু আগে কখনই এভাবে তাঁর সভা ক্যামেরাবন্দি করা হয়নি।

এ প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের সাফ মন্তব্য, “আমি চোর না ডাকাত যে আমাকে ঘরবন্দি করবে? যত আইন সব ওরাই জানে? সব আইন ওই দাড়িওয়ালার কাছে আছে? আমাদের কাছে কিছু নেই? সাধারণ মানুষ কি বোকা? নির্বাচন কমিশনের সামনে খেলা হবে নাকি? খেলা সবসময় হবে। রাতে হবে। বিকেলে হবে। ভোটের দিন বড় খেলা হবে!”
অনুব্রত যখন এই মন্তব্য করছেন, তখন একটু দূরেই দাঁড়িয়ে ছিলেন প্রতিনিধিরা৷

আরও পড়ুন- সিপিএমের প্রার্থী তালিকায় JNU-এর ঐশী-দীপ্সিতা, কসবায় ফের তরুণ প্রজন্মের শতরূপ

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...