Tuesday, April 7, 2026

দায়িত্ব পেয়েই রবিবার রাজ্যে আসছেন পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে

Date:

Share post:

২০১৯ এর লোকসভা নির্বাচনে(parliament election) বাংলার পুলিশ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব সামলেছিলেন আইপিএস অফিসার বিবেক দুবে(Vivek Dubey)। ২০২১ এর বিধানসভা নির্বাচন সামাল দেওয়ার দায়িত্ব তার উপরেই দিয়েছে নির্বাচন কমিশন। দায়িত্ব হাতে পাওয়ার পর দেরি না করে রবিবার দুপুরে বঙ্গ নির্বাচন সামলাতে রাজ্যে আসছেন এই পুলিশ পর্যবেক্ষক(police observer)। কমিশনের নির্দেশ মত যত দ্রুত সম্ভব দায়িত্ব বুঝে নিতে চান তিনি। কমিশন সূত্রে খবর, পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব সামলানোর পাশাপাশি নিরাপত্তাবাহিনীর সমন্বয়ের ভারও নেবেন তিনি।

শুক্রবার পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন(election commission)। সেখানে রাজ্যের ২৯৪ বিধানসভা আসনে ৮ দফায় ভোট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন-প্রক্রিয়া সামলাতে এবার পুলিশ পর্যবেক্ষক সহ মোট চারজনকে নিয়োগ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সে তালিকায় বিশেষ পর্যবেক্ষক হিসেবে রয়েছেন বিবেক দুবে। রবিবার শহরে পা রাখার পর সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে বুঝে নেবেন নিজের দায়িত্ব।

আরও পড়ুন:শনিবারের বারবেলাতে আগুন কলকাতায়, ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বঙ্গের পুলিশ পর্যবেক্ষক দায়িত্বে ছিলেন এই বিবেক দুবে। ফলে রাজ্যের হালহকিকত সম্পর্কে খানিকটা হলেও অবগত তিনি। তবে লোকসভা নির্বাচন ও বিধানসভা নির্বাচনের মধ্যে খানিকটা তফাৎ রয়েছে, রয়েছে আলাদা নিয়মকানুনও। তাই সেই পরিস্থিতি সামাল দিতে আগেভাগেই মাঠে নামলেন এই পুলিশ আধিকারিক। হিংসামুক্ত নির্বাচনের লক্ষ্যে চলতি বছরে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। সেই বাহিনী কোথায় কিভাবে মোতায়েন করা হবে? এবং রাজ্য পুলিশ কিভাবে কাজ করবে? কেন্দ্র ও রাজ্যের মধ্যে এই সমন্বয়ের কাজ করতে পারেন বিবেক দুবে।

Advt

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...