Monday, April 13, 2026

আইপিএলের জন্য ছয় শহরকে বাছাই করল বিসিসিআই

Date:

Share post:

কলকাতা সহ ছয় শহরে আইপিএলের আয়োজন করতে চলেছে বিসিসিআই। শুধুমাত্র মুম্বই-পুণেতে নয়, টুর্নামেন্টে ফাইনালের ভেন্যু হিসাবে চূড়ান্ত ছিল মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়াম। তবে সেই পরিকল্পনা থেকে সরে এল বোর্ড। ছয় শহরকে চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে।
বোর্ডের তরফে যে ছয় শহরের কথা জানানো হয়েছে সেগুলি হল- মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, দিল্লি এবং আহমেদাবাদ। হায়দরাবাদ ক্রিকেট সংস্থা ম্যাচ আয়োজন করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে । তাই শেষে দিল্লির নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
মহারাষ্ট্রে এই মুহূর্তে ফের বিপজ্জনক হারে কোভিড সংক্রমণ বেড়ে চলেছে। তবে মহারাষ্ট্র সরকার ওয়াংখেড়েতে ম্যাচ আয়োজনে সবুজ সঙ্কেত দিয়েছে। তবে মুম্বইয়ে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে।

আরও পড়ুন- এটিকে মোহনবাগানকে হারিয়ে এফসি চ্যাম্পিয়ন্স লিগে পৌঁছে গেল মুম্বই সিটি এফসি
এদিকে বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। ভোটের ফল ঘোষণা ২ মে। তবে তার জন্য ইডেন গার্ডেন্সে আইপিএল ম্যাচ দেখা থেকে বঞ্চিত হবেন না বাংলার ক্রিকেটপ্রেমীরা।
এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকেই আইপিএলে শুরু হওয়ার কথা। চলবে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত। এই টুর্নামেন্টে বেশ কিছু ভেন্যুতে দর্শককে বাইরে রেখে ক্লোজড ডোর খেলা হবে বলে বিসিসিআই জানিয়েছে। আবার কিছু ভেন্যুতে ৫০ শতাংশ দর্শক প্রবেশে অনুমতি দেবে বোর্ড । জানানো হয়েছে টুর্নামেন্টের ফরম্যাটের কোনও পরিবর্তন হচ্ছে না। হোম এওয়ে ভিত্তিতেই ম্যাচ খেলানো হবে।

Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...