Saturday, June 20, 2026

মেরুকরণের রাজনীতির ডাক দিয়ে মালদহে উদ্ধত হুঙ্কার আদিত্যনাথের

Date:

Share post:

মালদহের (Maldah) গাজোলের সভা থেকে উদ্ধত হুঙ্কার দিলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এদিনের সভা থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, “রাম নাম ছাড়া কিছু হয় না। যারা রামনাম পছন্দ করে না, বাংলায় তাদের জায়গা নেই”। নির্বাচনী প্রচারে মঙ্গলবার মালদহে আসেন যোগী। গাজোলে জনসভা করেন তিনি। মেরুকরণের রাজনীতি বার্তা দেন যোগী আদিত্যনাথ।

একইসঙ্গে রাজ্যের তৃণমূল (TMC) সরকারকে কটাক্ষ করেন তিনি। গাজলের জনসভায় আগাগোড়া এই রাজ্য সরকারের সমালোচনা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

বাংলায় কেন্দ্রীয় সরকারের প্রকল্প কার্যকর করতে দেওয়া হয় না বলে অভিযোগ করেন যোগী আদিত্যনাথ।

গাজোল কলেজ ময়দানে জেলা বিজেপি উদ্যোগে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়া ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ-(Dilip Ghosh)সহ রাজ্য ও জেলা নেতৃত্ব। আদিত্যনাথ বলেন, “মালদহ ভারতীয় সংস্কৃতির পীঠস্থান। চৈতন্য মহাপ্রভুর এই ভূমি বৈষ্ণব ধর্মের প্রচার করতে বড় ভূমিকা নিয়েছে। বাংলায় অরাজকতা দেখলে দেশবাসীর খারাপ লাগে। স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষ চন্দ্র বসু , শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই জন্মভূমিকে আমার প্রণাম”।

পুলিশ প্রশাসন শাসকদলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেন আদিত্যনাথ। কেন্দ্র ও রাজ্যে এক দলের সরকার হলে বিকাশের গতি ত্বরান্বিত হয় এবং এই কারণে ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তবে বিরোধীদের বক্তব্য, উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা এবং নারী সুরক্ষা তলানিতে ঠেকেছে। যোগী আদিত্যনাথ আগে নিজের রাজ্য সামলান।

আরও পড়ুন- আনিসুর মামলায় রাজ্যের হস্তক্ষেপ ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য হাইকোর্টের

Advt

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...