Friday, June 26, 2026

অধীরকে বিজেপিতে আহ্বান দিলীপের

Date:

Share post:

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে বিজেপিতে আহ্বান করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ বলেন, “অধীরের মত নেতা যেভাবে বিভিন্ন জায়গায় অসম্মানিত হচ্ছেন তাতে উনি কংগ্রেস ছাড়ার কথা ভাবতেই পারেন। ওঁর মতো নেতা অন্য দলে আসতে চাইলে জায়গার অভাব হবে না।” ২০১৯ লোকসভা নির্বাচনের আগেও একবার অধীরকে নিয়ে জল্পনা ছড়িয়েছিল। কিন্তু তাতে পাত্তা দেননি প্রদেশ কংগ্রেস সভাপতি।

গত রবিবার বাম –কংগ্রেসের ব্রিগেড সমাবেশে নাম না করে কংগ্রেসের উদ্দেশে আক্রমণ শানান জোটের তৃতীয় শরিক আব্বাস সিদ্দিকি। বলেন, ‘ভিক্ষা নয়, ভাগিদারি চাইতে এসেছি।’ সোমবার তিনি দাবি করেন, কংগ্রেসের এক নেতা মোদি-দিদির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। ভোটের পর পদের বিনিময়ে তৃণমূলকে সমর্থন করবেন তিনি।

আরও পড়ুন-ব্রিগেডে মোদির মঞ্চে থাকবেন সৌরভ? রাজনৈতিক মহলে তুমুল জল্পনা

সূত্রের খবর, আব্বাসের এই আচরণে ক্ষুব্ধ অধীর। শুরু থেকেই আইএসএফের সঙ্গে জোটে নিমরাজি ছিলেন কংগ্রেস সাংসদ। কিন্তু হাই কম্যান্ডের চাপে তিনি একপ্রকার বাধ্য হয়েছেন আব্বাস সিদ্দিকির সঙ্গে জোট বাঁধতে।

এসবের পরই দিলীপ ঘোষ বলেন, অধীর চৌধুরী বড় নেতা। আগে প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন। আবার হয়েছেন। ওনাকে বিভিন্ন জায়গায় অপমানিত হচ্ছেন। উনি বিজেপিতে আসার কথা ভাবতে পারেন। ওনার মতো নেতার জন্য আমাদের দলে জায়গার অভাব হবে না।

Advt

Related articles

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...