Friday, June 26, 2026

বৈদ্যবাটিতে দিলীপ ঘোষের সভায় বিজেপিতে যোগ জিতেন্দ্র তিওয়ারি

Date:

Share post:

হুগলির (Hoogli) বৈদ্যবাটিতে বিজেপির (Bjp) সভায় দলে যোগ দিলেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বর প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। মঙ্গলবার, তৃণমূল ছেড়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়দের (Rajiv Banerjee) হাত ধরে পদ্ম শিবিরে যোগ দেন জিতেন্দ্র। বেশ কিছুদিন আগেই তৃণমূলের সমস্ত পদ ছেড়েছেন তিনি।

জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগদানের একসময় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। সেই কারণেই এর আগেরবার দল থেকে বহিষ্কার হওয়ার পরেও তৃণমূলেই (Tmc) থেকে গিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি।তৃণমূল দলে তাঁর গুরুত্বও বেড়েছিল। বৈদ্যবাটিতে বিজেপির সভায় দিলীপ ঘোষের হাত থেকে বিজেপি দলের পতাকা নেন আসানসোলের বর্ষীয়ান নেতা জিতেন্দ্র তিওয়ারি।

এদিন প্রথমে উত্তরপাড়া থেকে বৈদ্যবাটি অবধি পরিবর্তন যাত্রা করে বিজেপি নেতৃত্ব। সেই পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। এরপর বৈদ্যবাটিতে সভা করে বিজেপি।

আরও পড়ুন- ব্রিগেডে মোদির মঞ্চে থাকবেন সৌরভ? রাজনৈতিক মহলে তুমুল জল্পনা

Advt

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...