Monday, June 22, 2026

২৫ কোটির হেরোইন পাচারের আগেই উদ্ধার! গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। সোমবার রাতে পূর্ব বর্ধমানের রসুলপুর বাজার এলাকা থেকে উদ্ধার হল ২৫ কোটি টাকা অর্থমূল্যের হেরোইন। সঙ্গে গ্রেফতার করা হয়েছে সুনীল হাওলাদার নামে এক অভিযুক্তকে। ধৃতের কাছ থেকে ৫ কিলোগ্রামেরও বেশি হেরোইন পাওয়া গিয়েছে বলে জানিয়েছে এসটিএফ।

পূর্ব বর্ধমানের আউসগ্রামের বাসিন্দা ৩৮ বছরের সুনীলকে বেশ কিছুদিন ধরেই খুঁজছিলেন এসটিএফ আধিকারিকেরা। গোপন সূত্রে খবর পেয়ে তদন্তকারীরা জানতে পারেন, সোমবার সন্ধ্যায় রসুলপুরে তাঁর সঙ্গীদের কাছে বিপুল পরিমাণ মাদক পৌঁছে দিতে আসবেন সুনীল। ওই সূত্রের খবর অনুযায়ী সুনীলকে ধরার জন্য তৎপর হন এসটিএফ আধিকারিকেরা। সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ মেমারি থানার অন্তর্গত রসুলপুর বাজার থেকে সুনীলকে আটক করেন তাঁরা।

আরও পড়ুন- আসন্ন নির্বাচনে ফের প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারেন ট্রাম্প

 

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...