Monday, June 8, 2026

বিজেপির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী দলকেই জেতান, আর্জি সিঙ্ঘুর আন্দোলনকারী কৃষকদের

Date:

Share post:

বাংলা সহ ভোটমুখী পাঁচ রাজ্যে বিজেপিকে (bjp) হারানোর ডাক দিয়ে এবার ময়দানে নামবেন দিল্লি সীমান্তের আন্দোলনকারী কৃষকরাও (farmers leaders)। নির্দিষ্ট কোনও দলের হয়ে প্রচার নয়, কৃষকদের আবেদন হল, জনবিরোধী ও কৃষকবিরোধী বিজেপিকে হারাতে হবে। আগামী ১২ মার্চ কলকাতায় এক সমাবেশ করে এই কর্মসূচির সূচনা হবে। এরপর একইরকম সভা হবে কেরালা, তামিলনাড়ু সহ বাকি রাজ্যেও। কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় দিল্লি সীমান্তে লাগাতার আন্দোলন চালানো কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চার (SKM) পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিঙ্ঘুতে কৃষক সংগঠনগুলির এক বৈঠকের পর নেতৃত্বের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, জনবিরোধী বিজেপি সরকারের মুখোশ খুলে দিতে এবং কৃষি আইনের বিপদ বোঝাতে এবার ভোটমুখী বাংলা, কেরালায় প্রচার চালানো হবে। সংগঠনের পক্ষে যোগেন্দ্র যাদব বলেন, কলকাতা থেকেই এই প্রচার শুরু করা হবে। আমরা ভোটমুখী রাজ্যগুলিতে (poll bound states) গিয়ে মানুষকে বোঝাতে চাই, কৃষক স্বার্থবিরোধী ও কর্পোরেটদের বন্ধু বিজেপিকে বিধানসভা ভোটে উচিত শিক্ষা দিতে হবে। বিজেপির জনবিরোধী নীতির শুধু বিরোধিতা করলেই হবে না, দেখতে হবে এরা যেন ক্ষমতায় না আসে। আন্দোলনকারী কৃষকদের উপর কেন্দ্রের নির্দেশে কী ধরনের অত্যাচার হচ্ছে তা আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরব। সিঙ্ঘু সীমান্তে আন্দোলনকারীদের পক্ষে কৃষক নেতা বলবীর সিং রাজেওয়াল বলেন, আমরা কোনও নির্দিষ্ট দলকে ভোট দেওয়ার কথা বলব না। আমাদের লক্ষ্য, বিজেপি ও তার সহযোগীরা যেন কোনও অবস্থাতেই ক্ষমতায় না আসে। তাই আমরা মানুষকে বলব, যে কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে যে দল সবচেয়ে শক্তিশালী, যে দলের প্রার্থী বিজেপিকে হারাতে পারবেন, শুধু সেই দল বা সেই প্রার্থীকে ভোট দিয়ে বিজেপির হার নিশ্চিত করুন।

আরও পড়ুন- আসন্ন নির্বাচনে ফের প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারেন ট্রাম্প

Advt

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...