Wednesday, June 24, 2026

করোনা সতর্কতা: রাজ্যে ভোট গ্ৰহণের সময় আরও বাড়াল কমিশন

Date:

Share post:

রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও দেশের করোনা (Corona) পরিস্থিতি চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে আর সেই কারণেই বাংলায় বিধানসভা নির্বাচনে (Assembly Election) ভোট গ্ৰহণের সময় আধ ঘণ্টা বাড়িয়ে দিল নির্বাচন কমিশন। সকাল সাতটা থেকে সন্ধে ছটা পর্যন্ত ভোট গ্রহণ চলার কথা থাকলেও, সেটা আরও আধ ঘণ্টা বাড়িয়ে, সন্ধে সাড়ে ছটা পর্যন্ত চলবে। মঙ্গলবারই রাজ্যে প্রথম দফার নির্বাচনের বিজ্ঞপ্তি (Notice) জারি করেছে কমিশন।

কমিশন সূত্রে খবর, নির্বাচনী প্রস্তুতি নিয়ে এদিন সন্ধে নাগাদ জেলার নির্বাচনী আধিকারিকদের নিয়ে ভিডিও কনফারেন্স (Video Conference) করবেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। গত সপ্তাহেই ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অন্যান্যবার ভোটগ্রহণ বিকেল পাঁচটা পর্যন্ত চললেও কোভিড পরিস্থিতিতে প্রথমেই সেটা এক ঘণ্টা বাড়িয়ে ছটা পর্যন্ত করা হয়েছিল। এবার সেটা আরো আধঘণ্টা বাড়াল নির্বাচন কমিশন।

ভোট ঘোষণার পর রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা শুরু হয়েছে। জেলায় জেলায় বাহিনীর টহল চলছে। কেউ ভীতি প্রদর্শন করছেন কিনা, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন কিনা তাও ভোটারদের মুখ থেকে শোনার চেষ্টা করছেন বাহিনীর জওয়ানরা। বাহিনীর সঙ্গে এলাকায় টহল দিচ্ছেন প্রশাসনিক কর্তারাও।

Advt

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...