Saturday, June 20, 2026

রহস্যমৃত্যু আলিপুরের শিল্পপতির মেয়ে রসিকা জৈনের, উঠছে একাধিক প্রশ্ন

Date:

Share post:

রহস্যমৃত্যু আলিপুরের শিল্পপতির মেয়ে রসিকা জৈনের। ২০১৯ সালে দেখাশোনা করেই মেয়েকে বিয়ে দিয়েছিলেন আলিপুরের রাজা সন্তোষ রোডের নামকরা ব্য়বসায়ী। কিন্তু ২ বছর কাটতে না কাটতেই তাঁদের ছেড়ে চলে গেলেন রসিকা। তাঁর ডেথ সার্টিফিকেটে লেখা হল ‘ফল ফ্রম হাইট’। অর্থাৎ উঁচু থেকে পড়ে মৃত্য়ু হয়েছে তাঁর। তারপর থেকে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে খুন-দুর্ঘটনা নাকি আত্মহত্যা?

ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন রসিকা। বিদেশে থেকে ডিগ্রিও এনেছেন। ২০১৯ সালে দেখাশোনা করেই বিয়ে হল তাঁর। পাত্র আলিপুরের ডিএলখান রোড এলাকার আর এক নাম-করা ব্যবসায়ী পরিবারের ছেলে কুশল আগরওয়াল। এরপর ২০২০ সালে তাঁদের এক বছরের বিবাহবার্ষিকীও ধুমধাম করে অনুষ্ঠিত হয়। এর ঠিক পরেই শুরু হয় লকডাউন। লকডাউনের ঘরবন্দি অবস্থায় রসিকা জানতে পারলেন তাঁর স্বামী কুশল মাদকাসক্ত। এছাড়াও নানা অশান্তি ছিল বলেই দাবি করেছে রসিকার পরিবার। তাঁরা জানিয়েছেন, শ্বশুরবাড়িতে রসিকার নানা বিষয়ে মানিয়ে চলতে অসুবিধা হচ্ছে বলেই একাধিকবার তিনি অভিযোগ করেন।

আরও পড়ুন-ধর্ষিতাকে বিয়ে করার পরামর্শ ধর্ষককে, বোবদের মন্তব্যে ক্ষুব্ধ বৃন্দা কারাট

এ বিষয়ে রসিকার ভাই ঋষভ জৈন বলেন, দিদি তাঁকে ডিজিটাল ওয়ালেটে টাকা দিতে বলতেন। খাবার ‘বুক’ করে পাঠিয়ে দিতে বলতেন। তিনি আরও বলেন, ওঁর শ্বশুরবাড়িতে খুব চিৎকার-চেঁচামেচি হত। ওঁরা দিদিকে টাকা-পয়সা দেওয়াও বন্ধ করে দিয়েছিলেন।

এখানে প্রশ্ন উঠেছে রসিকা শ্বশুরবাড়িতে নির্যাতিতা হচ্ছেন জেনেও বিষয়টির কোনও নিষ্পত্তিতে যাননি কেন রসিকা-পরিবারের সদস্যেরা? রসিকার বাবা-মা জানিয়েছেন, বাড়ির এমন একটা খবর প্রকাশিত হলে তাঁদের সামাজিক বা পারিবারিক সম্মান ক্ষুণ্ণ হতে পারে। তাঁরা চেয়েছিলেন লোক জানাজানি না করে বিষয়টি নিজেদের মধ্যে মিটিয়ে নিতে। কিন্তু সময় পাওয়া গেল না। রসিকার পরিবারের দাবি, প্রভাব খাটিয়ে রসিকার মৃত্যুর আসল ব্যাপারটি চাপা দিতে চাইছে রসিকার শ্বশুরবাড়ি লোকেরা। রসিকার বাবা জানিয়েছেন, মৃত্যুর আগে রসিকা তাঁকে একটি হোয়াটসঅ্যাপ করেন। সেখানে তাঁর শ্বশুরবাড়ির বেশ কয়েকজনের বিষয়ে ছিল বেশ কিছু অভিযোগ।

বুধবার বিকেলে রসিকার আলিপুরের বাড়িতে পুলিশ পৌঁছেছে। কথা বলছেন তাঁর বাড়ির সদস্যদের সঙ্গে।

Advt

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...