Saturday, June 20, 2026

দিল্লি উপ নির্বাচনে ভরাডুবি বিজেপির, জয়জয়কার আপ-এর

Date:

Share post:

রাজধানী দিল্লির পুরসভা উপনির্বাচনে পুরোদস্তুর ভরাডুবি হল বিজেপির। পাঁচটির মধ্যে চারটি  আসনই নিজেদের দখলে রাখল রাজ্যের শাসকদল আম আদমি পার্টি (Aam Aadmi Party)। জয়ের পর উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া(Manish Sisodia) বলেছেন, “দিল্লির সাধারণ মানুষ বিজেপির শাসনে বিরক্ত হয়ে গিয়েছেন। ২০২২ সালের পুরসভা নির্বাচনেও মানুষ অরবিন্দ কেজরিওয়ালকেই ভোট দেবেন।

 

গত রবিবার দিল্লি পুরসভার পাঁচটি আসনে ভোট  হয়। প্রায় ৫০ শতাংশের বেশি ভোট পড়ে বলে জানা গিয়েছে। বুধবার সকালে শুরু হয় ভোট গণনা। গণানার শুরু থেকেই জয়ের দৌড়ে এগিয়ে ছিল আম আদমি পার্টি(AAP)। বেলা ১১টার কিছুক্ষণ আগে ভোটগণণা শেষ হয়ে যায়।  কিন্তু ততক্ষণে পাঁচটির মধ্যে চারটি আসনেই  বিপুল ভোটে জয়লাভ করেছে আম আদমি পার্টির প্রার্থীরা। অন্যদিকে এবারের ভোটে  খাতাই খুলতে পারেনি কেন্দ্রের শাসক দল বিজেপি, বাকি থাকা একটি আসনে জয়ী হয়েছে কংগ্রেস।

Advt

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...