Saturday, June 20, 2026

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার অল্প সময়ের মধ্যেই মৃত্যু একজনের

Date:

Share post:

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার অল্প সময়ের মধ্যেই মৃত্যু প্রৌঢ়ের। ১ মার্চ থেকে ভারতে শুরু হয়েছে দ্বিতীর দফার করোনা টিকাকরণ। দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের টিকাকরণ হচ্ছে ষাটোর্ধ্বদের এবং যাঁদের ৪৫ বছর বয়স এবং কোমর্বিডিটি রয়েছে তাঁদের। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের মুম্বই থেকে মিলেছে আতঙ্কের খবর। সেখানে ৪৫ বছরের এক প্রৌঢ় করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর মঙ্গলবার মারা গিয়েছেন। যদিও মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন-করোনা-টিকা’র সার্টিফিকেটে কেন মোদির ছবি, নাম? কমিশনে অভিযোগ তৃণমূলের

ডাক্তার কে আর কারাত বলেন, ‘এক মাস আগে উনি প্রথম করোনার টিকা নিয়েছিলেন। তখন কোনও সমস্যা হয়নি তাঁর। টিকা দেওয়ার আগে তাঁকে সম্পূর্ণ চেক-আপ করা হয়েছিল। বহু বছর ধরে তাঁর রক্তচাপের সমস্যা পাওয়া গিয়েছিল রিপোর্টে। সামান্য ফুলে গিয়েছিল পা। কিন্তু রক্তচাপ এবং শরীরে অক্সিজেনের পরিমাণ একেবারেই স্বাভাবিক ছিল মঙ্গলবার।’

ভিওয়ান্ডির বাসিন্দা সুখদেব কিরদাত। তিনি একজন চক্ষু বিশেষজ্ঞের গাড়িরচালক হিসেবে কর্মরত ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটি নেওয়ার ১৫ মিনিট পরেই জ্ঞান হারান তিনি। এবং তারপরেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে এখনও পর্যন্ত তাঁর মৃত্যুর কারণ অজানা। ডাক্তাররা জানিয়েছেন, ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে। স্বাস্থ্যকর্মী হিসেবে গত ২৮ জানুয়ারি প্রথম করোনা টিকা নিয়েছিলেন তিনি।

Advt

Related articles

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...