Tuesday, March 24, 2026

উত্তরবঙ্গে ভূমিপুত্রকে প্রার্থী চেয়ে পোস্টার: বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

একুশের নির্বাচনের প্রার্থী ঘোষণার আগে তৃণমূলের পোস্টার ঘিরে চাঞ্চল্য শিলিগুড়ি (Siliguri) সংলগ্ন ডাবগ্রাম – ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে। ওই এলাকার বিধাযক গৌতম দেব (Goutam Dev)। তিনি মূলত শিলিগুড়ির বাসিন্দা। কিছুদিন আগে ওই এলাকায় বাড়ি ভাড়া নিয়েছেন। তাঁর জায়গায় কি ডাবগ্রাম-ফুলবাড়ির কেউ প্রার্থী হতে চান? দলের মধ্যে এ নিয়েই আলোচনা তুঙ্গে।

আরও পড়ুন-ব্রিগেডে মোদির উপস্থিতিতেই কি পদ্মে যোগ? মুখ খুললেন সৌরভ

এদিন স্থানীয়রা লক্ষ্য করেন “ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের (Tmc) প্রার্থী আমরা ভূমিপুত্র চাই” পোস্টারের (Poster) নীচে লেখা “আমরা দিদির তৃণমূল কংগ্রেসের সৈনিক”। একে ঘিরে সরগরম রাজনীতি মহল।

এই বিধানসভা কেন্দ্রে গতবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল গৌতম দেব। তিনি রাজ্যের মন্ত্রী। তৃণমূলের অভিযোগ, এই পোস্টার কাণ্ডে বিজেপির (Bjp) হাত থাকতে পারে এসবের আড়ালে। যদিও বিজেপির দাবি, তারা তৃণমূলের কে প্রার্থী হবেন তা নিয়ে এতটুকুও চিন্তিত নয়। কারণ, ওই এলাকায় গত লোকসভা ভোটে বিজেপি এগিয়ে। সব মিলিয়ে সরগরম এলাকা।

Advt

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...