Saturday, June 20, 2026

শুক্রবারই তৃণমূলের সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা

Date:

Share post:

তালিকা প্রস্তুত। ৫ তারিখ তৃণমূলের চূড়ান্ত প্রার্থী তালিকা (Candidate List) ঘোষণা। ২৯৪টি আসনে তৃণমূলের (Tmc) প্রার্থী ঘোষণা করবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

সোমবার, কালীঘাটে তৃণমূলের কোর কমিটির বৈঠকে প্রার্থীদের খসড়া তালিকা জমা পড়ে। তার চূড়ান্ত অনুমোদন দেন তৃণমূল সুপ্রিমো। কোর কমিটির বৈঠকেই প্রার্থী ঝাড়াই-বাছাই প্রক্রিয়া চলে বলে দলীয় সূত্রে খবর। বৈঠক থেকে বেরিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায জানান, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের খসড়া তালিকা তৈরি করেছেন। নির্বাচন কমিটি তাঁকেই প্রার্থী তালিকা চূড়ান্ত করার দায়িত্ব দিয়েছে বলে জানান সৌগত।

এবারে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে সবার কৌতূহল রয়েছে। যাঁরা পুরনো প্রার্থী, তাঁরা কতজন টিকিট পাবেন বা সদ্য যাঁরা দলে যোগ দিয়েছেন, সেই নতুনদের মধ্যেই বা কারা নির্বাচনে লড়াই সুযোগ পাবেন? তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। তবে, সূত্রের খবর ইতিমধ্যেই অশীতিপর এবং অসুস্থদের টিকেট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাসকদল। কিন্তু বাকি নেতৃত্বকে নিয়ে জল্পনা চলছেই।

শুক্রবার রাজ্যের অপর বিরোধী দল বিজেপি (Bjp) প্রার্থী তালিকা ঘোষণা করবে বলে সূত্রের খবর। সুতরাং ডি ডে-তে শাসক-বিরোধী দুপক্ষেরই প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত কৌতুহল রাজ্যজুড়ে।

আরও পড়ুন- দলে যোগ দেওয়া অভিনেতা-অভিনেত্রীদের রাজনীতির পাঠ দেওয়া শুরু করল তৃণমূল

Advt

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...