Thursday, April 2, 2026

পক্ষপাতিত্ব করছে নির্বাচন কমিশন: অভিযোগে প্রশাসনের দ্বারস্থ কোচবিহার জেলা তৃণমূল

Date:

Share post:

পক্ষপাতিত্ব করছে নির্বাচন কমিশন। অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হলেন কোচবিহারের তৃণমূল (Tmc) কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় (Parthapratim Ray)৷ তাঁর অভিযোগ, অনেক সরকারি জায়গায় বিজেপি পতাকা উড়লেও বেছে বেছে খুলে ফেলা হচ্ছে তাঁদের দলের পতাকা।

আরও পড়ুন:প্রথমবর্ষের সেমিস্টার নিয়ে সমস্যায় পরীক্ষার্থীদের একাংশ, চাঞ্চল্য প্যারীমোহন কলেজে

এবিষয়ে কোচবিহার জেলাশাসক ও পুলিশ সুপার অফিসে স্মারকলিপি দিয়ে লিখিত ভাবে অভিযোগ জানান জেলা সভাপতি। তিনি বলেন, পেট্রোল পাম্প-সহ রেল স্টেশনে এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ছবি ঝুলছে। এটা নির্বাচনী বিধি লঙ্ঘন। এই হোর্ডিং পোস্টার অবিলম্বে খুলে ফেলতে দাবি জানানো হয়েছে। বিজেপি জেলা-সহ সভাপতি প্রনপ পাল বলেন এসব মিথ্যা অভিযোগ করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে তৃণমূল কংগ্রেস৷

Advt

Related articles

IPL: ম্যাচ হেরেই পন্থকে তিরস্কার! আইপিএলের শুরুতেই বিতর্কে গোয়েঙ্কা

আইপিএলে (IPL) প্রথম ম্যাচ হেরেই স্বমহিমায় সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। অতীতেও দলের খারাপ পারফরম্যান্সের জন্য অধিনায়ক কেএল রাহুলকে...

হরধনু হাতে রামবেশী রণবীর! ‘রামা’র প্রথম লুক ফাঁস আলিয়ার 

সাত বছরের দীর্ঘ প্রতিক্ষা শেষে প্রকাশ্যে 'রামা'য় (Rama) রণবীর কাপুরের (Ranbir Kapoor) লুক। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রথম ঝলক...

“আমাদের পচা মাল…” তালডাংরার বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ, দলীয় প্রার্থীর জয়ের বার্তা তৃণমূলের সেনাপতির

"আমরা যাঁদের ফেলে দিই, বিজেপি (BJP) তাঁদের মাথার উপরে বসায়। তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর নথিভুক্ত হয়েছে। সিমলাপাল থানায়...

এবার দুর্দান্ত খেলা হবে: মালদহে পুরনো স্লোগান আরও তীব্র করলেন তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের নির্বাচনের আগে ফের খেলা হবে স্লোগান তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে। বৃহস্পতিবার, মালদহের (Maldah)...