Friday, April 3, 2026

ঘৃণার রাজনীতিকে নিয়ন্ত্রণ করুন, বিজেপিকে তুলোধনা করলেন নুসরত

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় (social media)যে কোনও বিষয় নিয়েই সরব অভিনেত্রী (Actress & mp Nusrat Jahan) তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান । বাদ নেই রাজনীতিও। সম্প্রতি বিজেপির তথ্য – প্রযুক্তি দফতরের ন্যাশনাল ইনচার্জ এবং পশ্চিমবঙ্গের কো-ইনচার্জ অমিত মালব্যর (IT coordinator of BJP Amit Malabya) একটি টুইট প্রসঙ্গে বিজেপির তীব্র সমালোচনা করেছেন নুসরত। অমিত মালব্য টুইটে দাবি করেছেন, ফুরফুরা শরিফের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২.৬০ কোটি টাকা বরাদ্দ করেছেন। অথচ পশ্চিমবঙ্গের হিন্দু মন্দিরগুলি ভগ্নপ্রায় অবস্থায় থাকলেও তা রক্ষণাবেক্ষণের জন্য কোনও অনুদান ঘোষণা করেননি।

 

 

এই প্রসঙ্গে নুসরত পাল্টা টুইটারে লেখেন, ‘একতা এবং শান্তি সম্পর্কে যে দল কিছুই বোঝে না, তারা নির্লজ্জ ভাবে মেরুকরণ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাল কাজের জন্য সমস্ত ধর্ম, জাতি, গোষ্ঠী এবং লিঙ্গের মানুষ তাঁর সঙ্গে রয়েছেন। ঘৃণার রাজনীতিকে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায়, তার পরামর্শ দেব।’ এই প্রথমবার নয়। এর আগেও উত্তরপ্রদেশে মহিলাদের উপর হিংসার ঘটনা নিয়ে যোগী সরকারের সমালোচনা করেছেন নুসরত

 

Advt

https://www.youtube.com/watch?v=-LcyBvNfc08&feature=youtu.be

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...