Friday, April 3, 2026

আজ কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে তিনটি মামলার শুনানি

Date:

Share post:

আজ কলকাতা হাইকোর্টে (Calcutta High court) ১৬,৫০০ প্রাথমিক শিক্ষকের(primary tet) ভাগ্য নির্ধারিত হবে । আজ ১২ নম্বর এজলাসে পরপর তিনটি মামলার শুনানি। প্রাথমিক শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ মামলাটি ডিভিশন বেঞ্চে উঠবে। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষক নিয়ােগে স্থগিতাদেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। গতকালই মামলার রেজিস্ট্রেশন হয়েছে। আজ এই গুরুত্বপূর্ণ মামলাটির শুনানির দিন ধার্য্য হয়েছে। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি সৌগত ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে ১২ নম্বর এজলাসে এই মামলাটি উঠবে। সকাল ১০:৪৫ থেকে কাজ শুরু হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

আজ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মোট তিনটি মামলা আদালতে উঠবে। মামলাগুলোর সিরিয়াল নম্বর হল ১,২ এবং ৪। এদিন দুপুরের মধ্যেই তিনটি মামলারই শুনানি সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদ ১৫ হাজার ২৮৪ জনের মেধাতালিকা প্রকাশ করে। সেই নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা ও বেআইনিভাবে নিয়ােগের চেষ্টার অভিযােগে ছ’টি মামলা দায়ের করা হয়। মামলাগুলির প্রেক্ষিতে সােমবার নিয়ােগ প্রক্রিয়ায় আপাতত স্থগিতাদেশের নির্দেশ দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। বিচারপতি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে পর্ষদ তথা রাজ্য ডিভিশন বেঞ্চে পাল্টা আপিল করে। এই মামলার দিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের কয়েক হাজার চাকরি প্রার্থী

 

Advt

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...