Monday, June 8, 2026

ফের বড় ধাক্কা শেয়ারবাজারে, ৪৪০ পয়েন্ট নামল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫০,৪০৫.৩২ (⬇️ -০.৮৭%)

🔹নিফটি ১৪,৯৩৮.১০ (⬇️ -০.৯৫%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। যদিও সুসময় দীর্ঘস্থায়ী হল না। গত দুদিনে লাগাতার বড়োসড়ো পতন দেখল দালাল স্ট্রীট। শুক্রবার ফের বড় ধাক্কা খেলো দেশের শেয়ারবাজার। এদিন বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল এক ধাক্কায় ৪৪০ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক একই রকমভাবে পতন ঘটেছে নিফটিরও। পরপর দু’দিন শেয়ারবাজারে যেভাবে পতন ঘটেছে তাতে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। যদিও পরিস্থিতি সামাল দিয়ে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৪৪০.৭৬ পয়েন্ট বা -০.৮৭ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫০,৪০৫.৩২। এনএসই নিফটি (NSE Nifty) নেমেছে -১৪২.৬৫ পয়েন্ট বা -০.৯৫ শতাংশ নেমে হয়েছে ১৪,৯৩৮.১০। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তারপর পরপর দুদিন এতোখানি ধাক্কা সামাল দেওয়া বেশ কষ্টসাধ্য বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।

আরও পড়ুন:জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষ, মৃত্যু কৃষকের

প্রসঙ্গত, সেনসেক্স, সংবেদনশীলতার সূচক হিসাবেও পরিচিত। এটি বিএসই লিমিটেডের মাপকাঠি সূচক এবং ভারতের সর্বাধিক বহুল ট্র্যাকড ইক্যুইটি গেজ।

Advt

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...