Monday, June 8, 2026

জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষ, মৃত্যু কৃষকের

Date:

Share post:

মালদহ-জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে মৃত্যু হল এক কৃষকের। ঘটনাটি ঘটেছে গাজোল থানার জোড়পুকুর এলাকায়। মৃত কৃষকের নাম গোপাল বিশ্বাস বয়স ৫০ বছর। পরিবারে রয়েছে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই মালদহ জেলার বামন গোলা থানার পার হরি নগর এলাকায় ১০ কাঠা জমির উপরে চাষবাস করে আসছে।

আরও পড়ুন-রত্নার বিরুদ্ধে লড়াই এড়াতে বিভ্রান্তি বাড়াচ্ছেন শোভন?

হরি নগর এলাকার সমরেশ রাজবংশী সেই জমি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করছে। গতকাল গোপাল বিশ্বাস নামে ওই কৃষক জমিতে পাট চাষ করতে যায়। সেই সময় সমরেশ ও তার পরিবার কৃষক গোপাল বিশ্বাসের জমি দখল করতে যায়। বাধা দিলে তাকে বেধড়ক মারধর করে। এরপর স্থানীয়রা উদ্ধার করে ভর্তি করে মুদিপুকুর গ্রামীণ হাসপাতাল। চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার বিকেলে মৃত্যু হয় গোপাল বিশ্বাস নামে ওই কৃষকের। এ ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত সহ ৫ জনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।

Advt

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...