Sunday, April 5, 2026

দলের প্রচারে যাবেন না, টিকিট না পেয়ে জানালেন ক্ষুব্ধ ‘মাস্টারমশাই’

Date:

Share post:

এবারের বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে আর প্রচার করব না- সিঙ্গুরে (Singur) টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিয়ে জানালেন সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক ‘মাস্টারমশাই’ রবীন্দ্রনাথ ভট্টাচার্য (Rabindranath Bhattacharya)।

এবার তৃণমূলের প্রার্থী তালিকা শুরুর থেকেই জানানো হয়েছিল অশীতিপর বৃদ্ধদের টিকিট দেওয়া হবে না। সেই মতো এবারের বিধানসভা ভোটে সিঙ্গুরের প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরোধী বলে পরিচিত বেচারাম মান্না (Becharam Manna)। আবার হরিপালে টিকিট পেয়েছেন বেচারাম মান্নার স্ত্রী করবী মান্না (Karabi Manna)। কিন্তু বয়সের কারণে টিকিট পাননি প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আর তাতেই ক্ষোভ প্রকাশ করেন সিঙ্গুরের ‘মাস্টারমশাই’।

শুক্রবার, প্রার্থী তালিকা প্রকাশের পরে তিনি জানান, এবারের ভোটে দলের হয়ে প্রচার করবেন না। আগামী দিনে কী করবেন দু’একদিনের মধ্যে সেটাও জানিয়ে দেবেন। ইতিমধ্যেই গেরুয়া শিবিরে দেখা গিয়েছে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের পুত্রকে। যদিও সেই সময় বিদায়ী বিধায়ক জানিয়েছিলেন তিনি তৃণমূলেই থাকছেন। তবে প্রার্থী তালিকা প্রকাশের পর এবার তিনি কী অবস্থান নেন সেটাই দেখার।

আরও পড়ুন- জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষ, মৃত্যু কৃষকের

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...