Friday, April 3, 2026

কলকাতা হবে ‘সিটি অফ ফিউচার’: আসল পরিবর্তনের ডাক দিয়ে প্রতিশ্রুতি মোদির

Date:

Share post:

বঙ্গ দখলের লড়াইয়ে রবিবার ছিল বিজেপির হাইভোল্টেজ ব্রিগেড অভিযানে(Brigade rally)। আর সেই মঞ্চে দাঁড়িয়েই রাজ্যে ‘আসল পরিবর্তন’-এর সুর বেঁধে দিলেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। একই সঙ্গে জানালেন, বাংলায় বিজেপি(BJP) সরকার গঠনের পর এতদিনে বাংলার থেকে যা যা কেড়ে নেওয়া হয়েছে সব ফিরিয়ে দেওয়া হবে। কলকাতাকে গড়ে তোলা হবে ‘সিটি অফ ফিউচার’ হিসেবে।

রবিবারের ব্রিগেডের জনসভা মোদির মুখে ঘুরেফিরে আসে একটি শব্দ। তা হল ‘আসল পরিবর্তন’। এই আসল পরিবর্তনের ব্যাখ্যা দিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘আসল পরিবর্তনের মন্ত্র বাংলার সরকারের প্রেরণা হবে। আসল পরিবর্তন মানে, এমন এক বাংলা যেখানে শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ পাবে মানুষ। ব্যবসায় বিনিয়োগ বাড়বে। আদিবাসী, দলিত, পিছিয়ে পড়া, বঞ্চিত মানুষ, সকলকে সমান গুরুত্ব দেওয়া হবে। সবকা সাথ, সবকা বিকাশ মন্ত্র হবে। উন্নয়ন সকলের হবে, তোষণ কারও হবে না। অনুপ্রবেশ রুখে দেওয়া হবে। আমরা ক্ষমতায় এলে আপনাদের জন্য বাঁচব। ২৪ ঘণ্টা কাজ করব। আপনাদের আশীর্বাদ নেব। নিজেদের কাজের মাধ্যমে ভালোবাসা অর্জন করে নেব।’

আরও পড়ুন:বাংলার পুনর্নির্মাণ, সংস্কৃতির রক্ষা ও শিল্পের প্রতিশ্রুতি দিয়ে ব্রিগেড মাতালেন মোদি

এর পাশাপাশি আগামী ২৫ বছরে বাংলার জন্য রোডম্যাপ তৈরীর কথা বলেন মোদী। প্রতিশ্রুতি দেন বাংলার থেকে যা যা কেড়ে নেওয়া হয়েছে সব ফিরিয়ে দেওয়া হবে। তাঁর কথায়, ‘যা যা বাংলার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, তা সব ফিরিয়ে দেওয়া হবে। আগামী ২৫ বছরের উন্নয়নে আধার হবে আগামী ৫ বছরের বিকাশ। দেশ যখন স্বাধীনতার ১০০ বছর পালন করবে, তখন যেন আবার দেশের সেরা রাজ্য হিসেবে উঠে আসে এই বাংলা।’

পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘কলকাতা তো সিটি অফ জয়। কলকাতার সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। সঙ্গে ভবিষ্যতের সম্ভাবনাও রয়েছে এই শহরে। কলকাতার সংস্কৃতিকে সুরক্ষিত রেখে একে ‘সিটি অফ ফিউচার’ না বানাতে পারার কোনও কারণ নেই।’

Advt

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...