Saturday, March 28, 2026

বিজেপি থেকে টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দিলেন অসমের মন্ত্রী

Date:

Share post:

টিকিট দেয়নি দল। আর সেই রাগেই ভোটের মুখে বিজেপি(BJP) ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন অসমের(Assam) মন্ত্রী রোঙ্গহাং। রবিবার বাংলায় যখন প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ চলছে, অন্যদিকে অসমে তখন ভাঙন শুরু হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে। জানা যাচ্ছে, কংগ্রেস হয়তো বিক্ষুব্ধ দলত্যাগী ওই বিজেপি নেতাকে দিপু আসন থেকে প্রার্থী করতে পারে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার প্রদেশ কংগ্রেস সভাপতি রিপন বরার উপস্থিতিতে হাত শিবিরে যোগদান করেন রোঙ্গহাং। পাশাপাশি পুরনো দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘যে ভাবে আমাকে টিকিট থেকে বঞ্চিত করা হয়েছে তাতে আমি ক্ষুব্ধ। বিজেপি যে দায়িত্ব দিয়েছিল তা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছি। দলের কয়েকজন নেতার ষড়যন্ত্রেই আমাকে টিকিট থেকে বঞ্চিত করা হল।’ একইসঙ্গে তার আরও অভিযোগ, ‘বিজেপির দল পরিচালনা অত্যন্ত অস্বচ্ছ। এই দলে থেকে মানুষের জন্য কোনও কাজ করা যায় না। তাই আজ কংগ্রেসে যোগ দিলাম আমি।’

আরও পড়ুন:আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী

তবে বিজেপি ত্যাগী রোঙ্গহাংকে কংগ্রেস কি নির্বাচনের টিকিট দেবে? কংগ্রেসের তরফে অবশ্যই এ বিষয়ে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। যদিও হাত শিবিরের অন্দরমহল সূত্রে জানা গেছে, কার্বি অলং জেলার দিপু আসনে প্রার্থী করা হতে পারে রোঙ্গহাংকে।

Advt

Related articles

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...