Friday, June 26, 2026

রণবীরের পর করোনা আক্রান্ত সঞ্জয় লীলা বনশালী, কোয়ারেন্টাইনে আলিয়া

Date:

Share post:

দুপুরেই জানা গিয়েছিল অভিনেতা রণবীর কাপুর করোনায় আক্রান্ত। এবার করোনা আক্রান্ত হওয়ার খবর মিলল পরিচালক সঞ্জয় লীলা বনশালীর। আপাতত তিনি সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন। অভিনেত্রী আলিয়া ভাটও সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানা গিয়েছে। তিনি সঞ্জয়ের সংস্পর্শে আসায় তাঁকেও নিভৃতবাসে যেতে হয়েছে।

জানা গিয়েছে, সঞ্জয় লীলা বনশালীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পরেই তাঁর মা লীলা বনশালীরও কোভিড ১৯ পরীক্ষা করানো হয়। তবে সেই রিপোর্ট নেগেটিভ এসেছে। যদিও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি সেলফ কোয়ারেন্টিনেই রয়েছেন। মুম্বইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবির শ্যুটিং করছিলেন বনশালী। তার মধ্যে অসুস্থ বোধ করেন তিনি। এরপর তিনি করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। সূত্রের খবর, তাঁর সঙ্গে সেই সময় শ্যুটিং করছিলেন আলিয়া। রণবীর ও বনশালী দু’জনেরই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় সেলফ কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া।

আরও পড়ুন-কোভিড আক্রান্ত রণবীর, সোশাল মিডিয়ায় ছেলের অসুস্থতার খবর দিলেন নীতু

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবিতে ক্যামিও চরিত্রে রয়েছেন অভিনেতা অজয় দেবগন। তিনি সম্প্রতি শ্যুটিংয়ে যোগ দিয়েছেন। বনশালীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর এই ছবির শ্যুটিংয়ের সঙ্গ যুক্ত সবাই নিভৃতবাসে। এবং করোনা পরীক্ষা করাচ্ছেন।

অভিনেতা রণবীর কাপুর করোনায় আক্রান্ত হওয়ার খবর সোশাল মিডিয়ায় জানান তাঁর মা নীতু কাপুর। রণবীর আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। সকাল থেকে সূত্র মারফত খবর মিলছিল অভিনেতার করোনায় আক্রান্ত হওয়ার। তবে অসুস্থতা সম্পর্কে নিশ্চিত কোনও খবর পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার দুপুরে ইনস্টাগ্রামে পোস্ট করে ছেলের অসুস্থতার কথা জানালেন ঋষি-পত্নী নীতু কাপুর। ছেলের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আপনাদের শুভেচ্ছা এবং উদ্বেগের জন্য ধন্যবাদ। রণবীর কোভিড-১৯ পজিটিভ। ওর চিকিৎসা চলছে এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে। এই মুহূর্তে বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছে ও। সমস্ত সাবধানতা মেনে চলছে’।

Advt

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...