Saturday, April 4, 2026

বাংলায় জয় নিশ্চিত, বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে দাবি নরেন্দ্র মোদির

Date:

Share post:

নির্বাচনী আগুনে পুড়ছে গোটা বাংলা। বঙ্গ জয়ের লক্ষ্যে নিয়ম করে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি(Narendra Modi), অমিত শাহ, জেপি নাড্ডার মতো নেতৃত্বরি। পিছিয়ে নেই তৃণমূলও(TMC)। জনসমর্থন আদায়ে জোরকদমে শুরু হয়েছে প্রচার। এহেন সময় বিজেপি(BJP)র সংসদীয় কমিটির বৈঠকে আত্মবিশ্বাসের সুর ধরা পড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায়। জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গে বিজেপির জয় একেবারে নিশ্চিত। স্বাভাবিকভাবেই মোদির এহেন মন্তব্যে উজ্জীবিত রাজ্যের গেরুয়া শিবির।

বুধবার সংসদের সংসদীয় কমিটির বৈঠক ছিল বিজেপি নেতৃত্বের। যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক বিষয়ে আলোচনার পাশাপাশি সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গে বিজেপি সাংসদদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ‘এবার বাংলায় বিজেপির জয় একেবারেই নিশ্চিত।’ নিজের বক্তব্যের প্রেক্ষিতে কারণ তুলে ধরে তিনি বলেন, গত কয়েকদিনে নিজে বঙ্গ সফরে এসে বাংলার মানুষের মধ্যে যে উদ্দীপনা তিনি দেখেছেন তাতেই তার উপলব্ধি এবারের নির্বাচনে বিজেপিকে সুযোগ করে দিয়ে মমতা সরকারকে ছুড়ে ফেলে দেবে বাংলার জনতা। তবে প্রধানমন্ত্রী এহেন দাবি করলেও তার দাবিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছে তৃণমূল।

আরও পড়ুন:সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না ‘কয়লা- মাফিয়া’ লালা, আগাম জামিনের আর্জি খারিজ

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘দিল্লির বিধানসভা নির্বাচনের আগে ঠিক একই কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার সে দাবি বাস্তবে মেলেনি। লোকসভা নির্বাচনে বিজেপিকে সুযোগ করে দিল বিধানসভা নির্বাচনে মুখ পুড়েছিল গেরুয়া শিবিরের। এবার বাংলাতেও সেই একই ঘটনা ঘটতে চলেছে।’ পাশাপাশি কুণাল ঘোষ আরো দাবি করেন, ‘নিশ্চিত পরাজয় বুঝে এখন নানা পরিকল্পনা করছে বিজেপি। ধরনের ভোকাল টনিক দিয়ে, দল ভাঙিয়ে যা যা রকম পদ্ধতি অবলম্বন করা যায় সবটা করা হচ্ছে। দেউলিয়াপনা আরো প্রকাশ্যে হয়ে গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় না আসায় মিঠুন দাকে ধরে বেঁধে আনতে হয়েছে। ওরা মুখ পাচ্ছে না, ওরা লোক পাচ্ছে না। সুতরাং এখন ভোকাল টনিক ছাড়া আর কোনো রাস্তা নেই ওদের।’

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...