Monday, April 13, 2026

আইপিএলের জন‍্য প্রস্তুতি শুরু ধোনিদের

Date:

Share post:

এক সপ্তাহ নিভৃতবাস (quarantine) কাটিয়ে অনুশীলনে নেমে পড়ল চেন্নাই সুপার কিংস(chennai super king)। সোমবার থেকে নেটে অনুশীলনও শুরু করে দেন তারা। এদিকে ভাল খবর সিএসকের অন্দরমহলে। দলের সবার করোনার রিপোর্ট নেগেটিভ আসে। এদিন সিএসকের তরফ থেকে জানান হয়, সকলেরই করোনার রিপোর্ট নেগেটিভ।

ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ওনারও করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। ধোনি ছাড়াও দলের সঙ্গে রয়েছেন অম্বাতি রায়ডু, রুতুরাজ গায়কোয়াড়ের মতো ক্রিকেটাররা। চেন্নাই দলের নতুন সদস্য পেসার হরিশঙ্কর রেড্ডী বলেন, “করোনার জন্য যে যে নিয়ম মানা প্রয়োজন তা মেনে চলা হচ্ছে। ”

১০ এপ্রিল আইপিএলে দিল্লি ক্যাপিটেলসের বিরুদ্ধে অভিযান শুরু করতে চলেছে ধোনিরা। এবারের নিলামে দলে নেওয়া হয়েছে মইন আলি, চেতেশ্বর পূজারা, কৃষ্ণপ্পা গৌতমের মতো বেশ কিছু ক্রিকেটারকে। এখন দেখার ২০২০ ব‍্যর্থতা কাটিয়ে ২০২১ আইপিএলে ঘুরে দাড়াতে পারে কিনা ধোনির চেন্নাই সুপার কিংস।

আরও পড়ুন:চোট মুক্ত নন টি নটরাজন, টি-২০ সিরিজে অনিশ্চিত বাঁহাতি এই পেসার

Advt

Related articles

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...