Tuesday, March 31, 2026

রীতি মেনেই পালিত হবে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি, সাধারণের জন্য এবারও বন্ধ বেলুড়

Date:

Share post:

১৫ মার্চ শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি দিবস। বরাবরের মতোই রীতি মেনে হবে সমস্ত পুজো-অনুষ্ঠান তবে ভক্তদের জন্য বন্ধই থাকবে বেলুড় মঠ। প্রেস বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানল বেলুড় মঠ কর্তৃপক্ষ। করোনাভাইরাসের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে,

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ মার্চ মঠের অভ্যন্তরে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথির অনুষ্ঠান তাদের রীতিনীতি অনুযায়ী পালিত হবে। কিন্তু ভক্তদের জন্য বন্ধই থাকছে মঠের দরজা। তবে ওই দিনের পূজানুষ্ঠান, অন্যান্য অনুষ্ঠান ও বিকেলে অনুষ্ঠাতব্য ধর্মসভার বক্তব্য সামাজিক মাধ্যমে সম্প্রচারিত হবে। অতিমারির কারণেই ২১ মার্চও সাধারণ উত্‍সব অনুষ্ঠিত হবে না। ওই দিন‌ও বন্ধ থাকবে বেলুড়। প্রতিবারের মতো এবারেও শ্রদ্ধা ও গাম্ভীর্যের সঙ্গে পুজো-অর্চনা করা হবে। কেবলমাত্র মঠের সন্ন্যাসীরাই সেখানে থাকবেন। বেলুড় মঠের মন্দিরের ভিতরে এবং মঠ-সংলগ্ন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও পুজো হবে প্রতিবারের মতোই। বেলুড়মঠের পুজো দেখা যাবে ইউটিউব চ্যানেলে। সেক্ষেত্রে বেলুড়মঠের নিজস্ব ওয়েবসাইট থেকে ইউটিউবে লিঙ্কটি দেওয়া হবে।

আরও পড়ুন-বাংলায় জয় নিশ্চিত, বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে দাবি নরেন্দ্র মোদির

গত বছরের ২৫ মার্চ করোনা এবং লকডাউনের কারণে বন্ধ হয়েছিল বেলুড় মঠ। এরপর দেশ জুড়ে আনলক প্রক্রিয়া শুরু হলে ১৫ জুন মঠ খুলে যায়। কিন্তু ফের ২ অগস্ট জনসাধারণের জন্য বন্ধ হয়ে যায় মঠের দরজা। বেলুড় মঠের প্রায় ৮০ জন সন্ন্যাসী করোনায় আক্রান্ত হন। সেই কারণেই ফের বন্ধ হয় মঠ। এর মধ্যে বেলুড়মঠের বিভিন্ন অনুষ্ঠান চালু থাকলেও ভক্তদের অংশগ্রহণ ও মঠে প্রবেশ নিষিদ্ধই রাখা হয়েছিল। শ্রীরামকৃষ্ণের জন্মতিথি অনুষ্ঠানের ক্ষেত্রেও একই নিয়ম বহাল রইল।

Advt

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...