Monday, April 13, 2026

২ দিন নিখোঁজ থাকার পরে ছাত্রের দেহ উদ্ধার, পুলিশের বিরুদ্ধে অভিযোগ বিজেপির

Date:

Share post:

সোমবার রাত থেকে নিখোঁজ থাকার পরে ডানকুনির (Dankuni) নয়ানজুলি থেকে বিটেক (Btech) পড়ুয়ার দেহ উদ্ধার। টানা দুদিন নিখোঁজ থাকার বুধবার সকালে নয়ানজুলি থেকে ছাত্রের দেহ উদ্ধার হয়। মৃতের নাম সুদীপ্ত দেওয়ারি (Sudipta Deworai)। বাড়ি ডানকুনির স্বরূপনগরে। ছাত্র-মৃত্যুর ঘটনায় পুলিশকে নিশানা করে এ দিন দুর্গাপুর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি (Bjp)। তাদের অভিযোগ, পুলিশ ছাত্রকে পিটিয়ে মেরে নয়ানজুলিতে ফেলে দিয়েছে। পুলিশের জিপ উল্টে দিয়ে রাস্তার উপরে বসে পড়েন বিজেপির কর্মী-সমর্থকেরা।

আরও পড়ুন-সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না ‘কয়লা- মাফিয়া’ লালা, আগাম জামিনের আর্জি খারিজ

যদিও ডানকুনি থানার পুলিশ জানিয়েছে, দুই যুবক রাতের অন্ধকারে ট্রাকের কাচ ভাঙছিল। ট্রাকে পাথর ছুড়ছিল। ওই সময় টহলরত পুলিশকে দেখে দুই যুবক পালাতে যায়। একজনকে পুলিশ ধরে নিলেও সুদীপ্ত নয়ানজুলিতে নেমে যান। সাঁতার না জানায় নয়ানজুলিতে ডুবে নিখোঁজ হয়ে যান তিনি। সুদীপ্ত মদ্যপ ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান।

তবে মৃতের দাদা সুপ্রিয় দেওয়ারির অভিযোগ, ভাইকে খুন করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের সামনে ভিডিওগ্রাফি করে ময়নাতদন্তের দাবি করেন তিনি। সেই সঙ্গে দোষী পুলিশ কর্মীদের শাস্তির দাবি করেন মৃতের দাদা।

Advt

 

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...